ইসলামি দাওয়াহর গুরুত্ব
1. জনাব উবাইদুল্লাহ ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করেন। সত্যবাদী হিসেবে তিনি সমাজে পরিচিত। তিনি মিষ্টভাষী। তিনি কখনও কারও সাথে খারাপ আচরণ করেন না। তিনি ইসলামের প্রচার ও প্রসারে কাজ করেন এবং ইসলামের বাণী মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য প্রাণবন্ত চেষ্টা করেন। অপরপক্ষে নিজাম উদ্দীন সমাজে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার প্রকৃত অবস্থা, বাস্তবতা ও সত্য ঘটনাকে বিকৃত করে উপস্থাপন করে।
'গিবত' শব্দের অর্থ কী?
আর পিতামাতার জন্য বিনয়ের বাহু অবনত করে দাও'- ব্যাখ্যা করো।
উদ্দীপকে উল্লিখিত জনাব উবাইদুল্লাহর কর্মকাণ্ডে কী ফুটে উঠেছে? উহা চিহ্নিতপূর্বক ব্যাখ্যা করো।
উদ্দীপকে উল্লিখিত নিজাম উদ্দীনের কর্মে যা ফুটে উঠেছে তা চিহ্নিতপূর্বক সমাজে এর প্রভাব বিশ্লেষণ করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
কেরামত আলী দীর্ঘদিন পর সৌদি আরব থেকে দেশে ফিরে এলাকার লোকদেরকে গাথে নিয়ে প্রচুর রাস্তা-ঘাট, মসজিদ-মাদরাসা নির্মাণ এবং সংস্কারের কাজ করেন। বিশুদ্ধ খাবার পানির জন্য গাড়া-মহল্লায় অনেক নলকূপ স্থাপন করেন। এছাড়াও তিনি এলাকার কিছু বিশেষ প্রতিষ্ঠানও তৈরি করেন। এসব প্রতিষ্ঠানে ছোট ছেলে-মেয়েরা কুরআন শিক্ষা লাভ করে, আদব-কায়দা শিখে, নামাজের মাসলা-মাসায়েল সম্পর্কে জ্ঞান লাভ করে।
জনাব 'গ' একজন ধার্মিক ব্যক্তি। তিনি এলাকায় বসবাসরত সকল সম্প্রদায়ের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বজায় রাখার জন্য সদা সচেষ্ট থাকেন। নিজ সম্প্রদায়ের লোকদেরকে নিজ নিজ ধর্মীয় রীতি-নীতি, আচার-আচরণ যথাযথ পালন করতে এবং অন্য সম্প্রদায়ের সাথে বিরোধ, অসহযোগিতা, নিন্দা ও তিরস্কার করা থেকে বিরত থাকতে অনুপ্রেরণা দান করেন। অপরদিকে, একাদশ শ্রেণির ছাত্রী 'ঘ' পরীক্ষার ফলাফল ভালো না হওয়ায় নিজেকে বধ করার চেষ্টা করে।
জনাব আনোয়ার স্থান-কাল-পাত্র বিবেচনা করে যুক্তিপূর্ণ ও জ্ঞানগর্ভ বক্তব্যের মাধ্যমে লোকদের কাছে ইসলামের বাণী প্রচার করেন। তার বন্ধু জনাব সানোয়ার একদিন এক সমাবেশে বক্তব্য দেন। বক্তব্যে বলেন, তোমরা নির্বিচারে গাছ কেটোনা, যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলো না।
জনাব 'ট' একজন স্কুল শিক্ষক। তিনি দুপুরের পরে অবসর সময় অতিবাহিত করেন। এলাকার ইমামের পরামর্শে এই অবসর সময়টুকু দীনের দাওয়াতের কাজে ব্যয় করেন। অপর দিকে তাঁর সহকর্মী জনাব 'ঠ' অবসর সময়ে রাস্তার পাশে এবং খালি জায়গায় গাছ লাগান এবং এলাকায় যেখানে সেখানে থাকা পরিত্যক্ত ময়লা আবর্জনা পরিষ্কার করেন।