আদর্শ ব্যবস্থাপক
1.
জনাব ওয়াহিদ একটি ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। তিনি তার প্রতিষ্ঠান জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনার নীতি নির্ধারণ করে থাকেন। তাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিষ্ঠানের ভিতর ও বাইরের বিভিন্ন পক্ষের সাথে কথা বলতে হয়। তিনি কর্মীদের সাথে প্রতিষ্ঠানের সমস্যা নিয়ে আলোচনা করেন এবং সমাধানের উপায় নির্দেশ করেন।
নির্দেশনার ঐক্য কি?
ব্যবস্থাপনাকে সংগঠনের চক্ষু বলা হয় কেন?
জনাব ওয়াহিদ কোন স্তরের ব্যবস্থাপক? ব্যাখ্যা কর।
একজন দক্ষ ব্যবস্থাপকের আন্তঃব্যক্তিক ভূমিকা উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
প্রিজম কোম্পানির প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা জনাব আরিফ হিসাব শাখায় তার অধীনস্থ তিনজন কর্মকর্তাকে তাদের দায়িত্ব যথাযথভাবে বুঝিয়ে দিয়েছেন এবং সময়ে সময়ে তাদের কাজের তদারকিও করেন। প্রয়োজনে জবাবদিহিতারও ব্যবস্থা করেন। এছাড়াও সুষ্ঠুভাবে কাজ সম্পন্ন করতে যে ধরনের সহযোগিতা তাদের প্রয়োজন তাও তিনি প্রদান করেন। কিন্তু সম্প্রতি তিনি হিসাবে কিছু গরমিল লক্ষ করেছেন যা প্রত্যাশিত নয়। বিষয়টি নিয়ে তিনি চিন্তিত।
ফ্লোরা লি. এর মহা-ব্যবস্থাপক জনাব কাওসার উৎপাদন, বিপণন এবং ফিন্যান্সসংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিজে গ্রহণ করেন এবং অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ বিষয়ের সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা পর্যায়ক্রমে ব্যবস্থাপনার নিচের স্তরে প্রদান করেন। মহা-ব্যবস্থাপক সব বিভাগের কর্মীদের সাথে নিয়মিত যোগাযোগের মাধ্যমে সুসম্পর্ক বজায় রাখেন। তিনি তাদের সমস্যাগুলো ধৈর্য ও আন্তরিকতার সাথে শুনেন এবং দ্রুত সমাধানের ব্যবস্থা নেন। ফলে প্রতিষ্ঠানটি পর্যায়ক্রমে ব্যবসায় সফলতা অর্জন করছে।
ইউনিলিভার বাংলাদেশ-এ কর্মরত মি. আহসান প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন পরিকল্পনা তৈরি করেন। এ কাজে তাকে ভবিষ্যৎ সম্পর্কে আগেই ধারণা করে নিতে হয়। তার কাজের সঠিকতার ওপর প্রতিষ্ঠানের সফলতা নির্ভর করে। অন্যদিকে, তার বন্ধু মতিন ম্যাটাডোর কোম্পানিতে উচ্চপদে কর্মরত। তিনি কর্মীদের সাথে আন্তরিকভাবে মিশতে পারেন এবং তাদের উৎসাহ দিয়ে কাজ আদায় করে নেন। তার কাজে পরিচালনা পর্ষদ সন্তুষ্ট।
মি. কামাল একজন দক্ষ ব্যবস্থাপক। শারীরিক ও মানসিকভাবে তার সক্ষমতা আছে যে,১৮ ঘন্টা একনাগারে কাজ করলেও তিনি ক্লান্তি বোধ করেন না। অন্যদিকে প্রতিষ্ঠানে অধস্তনদের সবার সাথে তার আচরণ সমান। প্রত্যেককেই তিনি স্নেহের বন্ধনে আবদ্ধ করে রেখেছেন। কাউকে বাড়তে সুযোগ দিতে তিনি পছন্দ করেন না। ফলে সকলের পারস্পরিক সম্পর্ক অত্যন্ত সুদৃঢ় এবং প্রতিষ্ঠানটিও ব্যবসায় সফল।