বঙ্গভঙ্গ
1. জনাব 'ক' বাঙালি জাতির অবিসংবাদিত নেতা। তিনি বাঙালি জাতিকে স্বৈরশাসনের হাত থেকে রক্ষা করার লক্ষ্যে শাসকগোষ্ঠীর নিকট প্রাদেশিক স্বায়ত্তশাসন, পৃথক মুদ্রা ব্যবস্থাসহ কয়েকটি বিষয় সম্বলিত এক ঐতিহাসিক কর্মসূচি পেশ করেন।
'অপারেশন সার্চলাইট' কাকে বলে?
মৌলিক গণতন্ত্রে অধ্যাদেশ বলতে কী বোঝায়?
উদ্দীপকটিতে কোন ঐতিহাসিক কর্মসূচির কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠায় উক্ত ঐতিহাসিক কর্মসূচির গুরুত্ব বিশ্লেষণ করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
প্রশাসনিক কার্যের সুবিধার্থে কর্তৃপক্ষ 'ক' নামক অঞ্চলটিকে উত্তর ও দক্ষিণ এই দুই ভাগে ভাগ করে। এতে দক্ষিণ অঞ্চলের মানুষ আনন্দিত হয়। কিন্তু উত্তর অঞ্চলের মানুষ এই সিদ্ধান্তে হতাশ হয়। তাই তারা এর বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলে। ফলে কর্তৃপক্ষ সিদ্ধান্তটি বাতিল করে।
ব্রিটিশ ভারতের 'X' প্রদেশের আয়তন ও জনসংখ্যা বিশাল। একজন প্রশাসকের একার পক্ষে এত বড় প্রদেশের শাসনকার্য সুষ্ঠভাবে পরিচালনা করা অসম্ভব বিধায় কর্তৃপক্ষ প্রদেশটিকে দু'ভাগে বিভক্ত করেন। এর ফলে একদিকে যেমন ব্রিটিশ শাসকদের অনুসৃত 'ভাগ কর ও শাসন কর নীতি' জয়যুক্ত হয় অন্যদিকে এর ফলশ্রুতিতে মুসলিম জাতীয়তাবাদের বীজ রোপিত হয়।
ব্রিটিশ সরকার ভারতীয় উপমহাদেশে প্রায় দুইশত বছর শাসন করে তাদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল। ব্রিটিশ সরকার বিভিন্ন সময় বিভিন্ন আইন প্রণয়ন করেও ভারতীয় উপমহাদেশের জনগণকে সন্তুষ্ট করতে পারেনি। একসময় একজন ব্রিটিশ কর্মকর্তা ভারতীয় উপমহাদেশের বড় একটি প্রদেশকে প্রশাসনিক ও অন্যান্য সুবিধার কারণ দেখিয়ে দু'টি প্রদেশে বিভক্ত করলেন। ফলে উপমহাদেশের একটি গোষ্ঠী খুশি হলেও অন্য একটি গোষ্ঠী ভীষণ ক্ষোভে; বিক্ষুব্ধ হয়ে সন্ত্রাসীমূলক কার্যকলাপ শুরু করে।