উৎপাদনশীলতা
1. জনাব কমল নওগাঁর একজন ধান উৎপাদনকারী। উৎপাদন মৌসুমে ধানের সরবরাহ বেড়ে যাওয়ায় ধানের দাম কমে যায়। এতে জনাব কমলের লোকসান হয়। তাই তিনি উৎপাদন মৌসুমে ধান বিক্রি না করে উপযুক্ত সময়ে বিক্রির সিদ্ধান্ত নেন। ছয় মাস পর দেখা গেল নওগাঁর চেয়ে ঢাকায় ধানের দাম বেশি।
সঞ্চয় কী?
সার্বিক উৎপাদনশীলতা কীভাবে নির্ণয় করা হয়? ব্যাখ্যা করো।
উৎপাদন মৌসুমে ধান বিক্রি না করে জনাব কমল পণ্যের কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছেন? ব্যাখ্যা করো ।
তোমার মতে কোন ধরনের উপযোগ সৃষ্টি জনাব কমলকে লাভবান করতে পারে? যুক্তিসহ লেখ।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
পদ্মা ডোরস লি. ২০১৬ সালে ৬,০০০ টাকা মূল্যের ১,০০০ টি দরজা উৎপাদন করে, যার মূল্য ৬০,০০,০০০ টাকা। দরজা উৎপাদনে ২০,০০,০০০ টাকার কাঁচামাল, ২,৪০,০০০ টাকার যন্ত্রপাতি এবং ২,৮০,০০০ টাকা শ্রমিকদের মজুরি বাবদ ব্যয় হয়। প্রতিষ্ঠানটির ২০১৫ সালের মোট উৎপাদনশীলতা ছিল ৩.২।
জনাব মামুন একটি উৎপাদন প্রতিষ্ঠানের মালিক। প্রতিষ্ঠানটিতে বার্ষিক ১০,০০০ একক পণ্য উৎপাদিত হয়। পণ্যের এককপ্রতি বিক্রয়মূল্য ৫ টাকা। এক্ষেত্রে কাঁচামাল বাবদ ব্যয় ২০,০০০ টাকা, শ্রম বাবদ ব্যয় ৫,০০০ টাকা এবং ৫০০ ঘণ্টা যন্ত্র সময় ব্যবহৃত হয় যার মূল্য ৫,০০০ টাকা। প্রতিষ্ঠানটির পূর্ববর্তী বৎসরের সার্বিক উৎপাদনশীলতা ছিল ২.০।
হালিম লি.-এর ডিসেম্বর ২০২৩ এর উৎপাদন সম্পর্কিত তথ্যাবলি নিম্নরূপ:
মোট স্থায়ী ব্যয় ২,২৫,০০০ টাকা
একক প্রতি পরিবর্তনশীল ব্যয় ৫০ টাকা
একক প্রতি বিক্রয়মূল্য ২০০ টাকা
মোট উৎপাদন ৩,৫০,০০০ টাকা
জগৎ ফ্যাশন ও শরৎ ফ্যাশন দুটি প্রতিষ্ঠান ২০২০ সালে যথাক্রমে ২০ কোটি ও ২৫ কোটি টাকার পোশাক ইউরোপসহ অন্যান্য দেশে রপ্তানি করে। এদের খরচের বিবরণ নিম্নরূপ:
জগৎ ফ্যাশন | ব্যয়সমূহ (টাকা) | শরৎ ফ্যাশন | ব্যয়সমূহ (টাকা) |
|---|---|---|---|
কাঁচামাল | ৬,০০,০০,০০০ | কাঁচামাল | ৮,৪০,০০,০০০ |
শ্রম | ২,০০,০০,০০০ | শ্রম | ২,০০,০০,০০০ |
যন্ত্রপাতি | ৪,০০,০০,০০০ | যন্ত্রপাতি | ৬০,০০,০০,০০০ |
বিবিধ ব্যয় | ১০,০০,০০০ | বিবিধ ব্যয় | ২০,০০,০০০ |
এককপ্রতি বিক্রয়মূল্য | ২৪ | এককপ্রতি বিক্রয়মূল্য | ২৪ |
মোট উৎপাদন | ২,৫০,০০০ ইউনিট | মোট উৎপাদন | ২,০০,০০০ ইউনিট |
প্রতিযোগিতার কারণে এবং প্যাকেজ দাম বেশি হওয়াতে শরৎ ফ্যাশন লাভবান হতে পারছে না। এক্ষেত্রে জগৎ ফ্যাশন বেশ ভালো অবস্থানে আছে।