বাংলাদেশ সরকারি কর্মকমিশন
1. জনাব খায়রুল ইসলাম সম্প্রতি রাষ্ট্রপতি কর্তৃক একটি সাংবিধানিক পদে নিয়োগ পেয়েছেন। তিনি সরকারের আইন বিষয়ক উপদেষ্টা হিসেবে কাজ করেন। সরকার প্রদত্ত সকল সুযোগ-সুবিধা ভোগ। করার পাশাপাশি তিনি সুপ্রিম কোর্টের একজন বিচারকের মতো মর্যাদা ভোগ করেন। তাঁর বাল্যবন্ধু জনাব ইমতিয়াজ সরকারি কর্মে লোক নিয়োগের জন্য যোগ্যতাসম্পন্ন, মেধাবী ও দক্ষ লোক বাছাইয়ের দায়িত্ব পালন করে থাকেন। এক্ষেত্রে তিনি সম্পূর্ণ নিরপেক্ষতা ও গোপনীয়তা বজায় রাখেন।
জাতীয় সংসদের আসন সংখ্যা কত?
ভাষা আন্দোলন বলতে কী বুঝ?
জনাব খায়রুল ইসলাম কোন পদে নিয়োগ পেয়েছেন? তার কার্যাবলি ব্যাখ্যা করো।
জনাব ইমতিয়াজের কার্যক্রম দক্ষ প্রশাসন গঠনে সহায়ক- তুমি কি একমত?
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
জনাব টুম্পা একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। তিনি বাংলাদেশ সরকারের সংবিধান স্বীকৃত একটি প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত। উক্ত প্রতিষ্ঠানটি কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগদান ছাড়াও বদলি, পদোন্নতি ও অন্যান্য কাজের সাথে সংশ্লিষ্ট।
মিরার বাবা একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান। তিনি রাষ্ট্রপতি কর্তৃক নির্দিষ্ট মেয়াদের জন্য নিয়োগপ্রাপ্ত হন। তার এ প্রতিষ্ঠান প্রজাতন্ত্রের ১ম ও ২য় শ্রেণির কর্মে নিয়োগের জন্য প্রার্থী বাছাই করে। এছাড়া এ প্রতিষ্ঠান প্রজাতন্ত্রের কর্মকর্তাদের পদোন্নতি, বদলি ও প্রেষণে নিয়োগ সংক্রান্ত কাজও করে থাকে। প্রতিষ্ঠানের সদস্যবৃন্দ সুপ্রিম কোর্টের বিচারপতিদের ন্যায় সমমর্যাদার অধিকারী।
নূরুল ইসলাম 'ক' রাষ্ট্রের প্রধান নির্বাহী। তাকে কেন্দ্র করেই রাষ্ট্রের শাসন ব্যবস্থা পরিচালিত হয়। তাকে তার কর্মকাণ্ডের জন্য সংসদের কাছে জবাবদিহি করতে হয়।
হাসান চৌধুরী একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে অধিষ্ঠিত আছেন। উক্ত প্রতিষ্ঠান প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ দানের জন্য যোগ্যতা সম্পন্ন, মেধাবী ও দক্ষ লোক বাছাইয়ের কাজ করে।