ব্যবসায়ে সামাজিক দায়বদ্ধতা ও দায়িত্ব পালন
জনাব টগর মাস্ক প্রস্তুতকারী একজন ব্যবসায়ী। করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সরকার আবার লকডাউন ঘোষণা করতে পারে এমনটি আঁচ করে বেশি মুনাফার আশায় তার গোডাউনে সংরক্ষিত মাস্ক বিক্রি বন্ধ করে দেন। ফলে ক্রেতারা বাজারে মাস্ক পাচ্ছেন না। এ সুযোগে এক সময় ৫ টাকার মাস্ক ৫০ টাকায় বিক্রি করেন।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
জসীম বারো মাস ফলের ব্যবসায় করে। উৎপাদকের কাছ থেকে সে অপরিপক্ব ফল কম দামে কিনে বিশেষ প্রক্রিয়ায় ফল পাকায়। এরপর তা বাজারে বেশি দামে বিক্রি করে মুনাফা অর্জন করে। এসব ফল কিনে • অজান্তে ভোক্তারা ক্ষতিগ্রস্ত হয়। সচেতন নাগরিকের দায়িত্ব হচ্ছে এ বিষয়ে প্রতিরোধ গড়ে তোলা।
হাজারীবাগে সসিকা লিঃ নামক চামড়া কারখানার মালিক জনাব রহমান। প্রতিষ্ঠানটি পণ্যের প্রক্রিয়াজাতকরণে ক্ষতিকারক দিক বিবেচনায় তিনি সুষ্ঠু কর্মপরিবেশ গড়ে তুলতে সচেষ্ট। তিনি তার কারখানায় ফ্যান, আসবাবপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয়সমূহের পর্যাপ্ততা নিশ্চিত করেন। কর্মীরাও তার কাজে সন্তুষ্ট হয়ে সর্বোচ্চ সেবা দেয়। এতে তার কারখানায় পণ্যমান ও গুণাগুণ বজায় থাকে।
বাজারে জনাব সোবহানের মুদির দোকান রয়েছে। তিনি দেখেন অন্যান্য কোম্পানিগুলো বিভিন্ন দুর্যোগে ত্রাণ নিয়ে জনগণের পাশে দাঁড়ায়। তারা স্কুল, কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠা করে। জনাব সোবহান ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করে, ওজনে কম দেয় না এবং সর্বদা ভালোমানের পণ্য বিক্রি করে। এভাবেই তিনি তার সামাজিক দায়িত্ব পালন করে বলে মনে করে।