পদোন্নতির ধারণা ও ভিত্তি সমূহ
1. জনাব তানজিমুল ইসলাম সম্প্রতি কানাডা থেকে এমবিএ ডিগ্রি অর্জন করে দেশে ফিরেছেন। তিনি দেশে ফিরে অন্য কোনো চাকরির খোঁজ না করে তাদের পারিবারিক প্রতিষ্ঠান বিসি টেক লি, এ ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করলেন। তিনি কিছু কর্মচারী ও কর্মকর্তাকে পদোন্নতি দেয়ার উদ্যোগ নেন। তিনি তার প্রতিষ্ঠানের নিয়োগের সময় বিবেচনা করে পদোন্নতির ব্যবস্থা করলেন। ফলে যোগ্য কর্মকর্তা কর্মচারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিল। অধিকন্তু পদোন্নতিপ্রাপ্তরা দক্ষতার সাথে কাজ চালিয়ে নিতে পারলেন নাস্ত্র এ জন্য প্রতিষ্ঠানটি ব্যাপক লোকসানের সম্মুখীন হলো।
স্বৈরতান্ত্রিক নেতৃত্ব কী?
পরামর্শমূলক নির্দেশনার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।
উদ্দীপকে পদোন্নতি প্রদানে জনাব তানজিমুল কোন পদ্ধতি অনুসরণ করেছেন? ব্যাখ্যা করো।
প্রতিষ্ঠানের উন্নতির লক্ষ্যে কর্মরতাদের পদোন্নতির ক্ষেত্রে তানজিমুল সাহেবের কী করা উচিত বলে তুমি মনে করো? ব্যাখ্যা করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
জনাব সফিক সহকারী পদমর্যাদার একজন কর্মী। ১২ বৎসর চাকরি জীবনে তিনি একই পদমর্যাদায় কর্মী বিভাগ, উৎপাদন বিভাগ, বিপণন বিভাগ ও হিসাব বিভাগে কাজ করেছেন। এতে তার কর্মদক্ষতা অনেক বৃদ্ধি পেয়েছে এবং প্রশাসন মনে করছে তিনি এখন পদোন্নতির যোগ্য। কেননা, কর্ম অভিজ্ঞতার পাশাপাশি তার প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতাও রয়েছে। তাই কর্তৃপক্ষ জনাব সফিককে পদোন্নতি প্রদান করেন।
জনাব সবুর সাহেব 'প্যাসিফিক ফাইন্যান্স' নামক আর্থিক প্রতিষ্ঠানের প্রধান মানবসম্পদ ব্যবস্থাপক। সারাদেশে প্রতিষ্ঠানের ৭টি শাখায় ৫৬০ জন লোক কর্মরত আছেন। প্রতিষ্ঠানটিতে জুনিয়র অফিসার পদে নিয়োগ লাভের পর যোগ্যতা, কর্মদক্ষতা ও চাকরির অভিজ্ঞতার ভিত্তিতে অফিসারগণ বিভিন্ন পদে পদোন্নতি পেয়ে থাকেন। গত ছয় বছর প্রতিষ্ঠানের কাউকেই পদোন্নতি দেয়া হয়নি। বিজ্ঞপ্তির মাধ্যমে উচ্চ পদে লোক নিয়োগ করা হয়েছে। এবার তৃতীয়বারের মতো উচ্চ পদে লোক নিয়োগের বিজ্ঞপ্তি দেয়া হলে প্রতিষ্ঠানটির অভ্যন্তরে অসন্তোষ দেখা দেয় এবং কিছু দক্ষ অফিসার প্রতিষ্ঠান ছেড়ে যেতে শুরু করেছেন।
মিসেস রিজু একটি উৎপাদনধর্মী প্রতিষ্ঠানের মালিক। প্রতিষ্ঠানের কর্মীদের আগ্রহী করে ধরে রাখার জন্য তিনি নির্দিষ্ট সময় পর চাকরিকালের ওপর ভিত্তি করে কর্মীদের পদোন্নতি দিয়ে থাকেন। পদোন্নতি দেয়ার পর পরই প্রতিষ্ঠানে দক্ষ ও যোগ্য কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। মিসেস রিজু পদোন্নতির বিষয়টি নিয়ে ভাবছেন।
অহনা স্পিনিং লিমিটেড দুইটি পদে লোক নিয়োগের কথা ভাবছে। একটি হচ্ছে বিক্রয় ব্যবস্থাপকের পদ, অন্যটি চিকিৎসক। বর্তমানে বিক্রয় বিভাগে ২ জন সহকারী বিক্রয় ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন। এদের মধ্যে জনাব মনির কনিষ্ঠ। তার কর্মদক্ষতা বিবেচনা করে পরিচালনা পর্ষদ তাকেই বিক্রয় ব্যবস্থাপক হিসাবে পদোন্নতির সিদ্ধান্ত গ্রহণ করেন। প্রতিষ্ঠানে চিকিৎসক পদটি নতুন সৃষ্টি করা হয়েছে।