বিচার বিভাগের স্বাধীনতা
1. জনাব নাসরিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে আইন বিভাগে পড়াশোনা শেষ করে সহকারী জজ হিসেবে যোগদান করেন। বর্তমানে তিনি 'নারী ও শিশু নির্যাতন দমন আদালতে বিভিন্ন মামলা নিষ্পত্তি করেন।
দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভা কী?
যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কী বোঝায়?
উদ্দীপকের জনাব নাসরিন সরকারের কোন বিভাগে কর্মরত? উক্ত বিভাগের স্বাধীনতা রক্ষার উপায়সমূহ ব্যাখ্যা করো।
আইনের শাসন প্রতিষ্ঠায় উদ্দীপকের বিভাগটির ভূমিকা মূল্যায়ন করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
নাঈম ও হেনরী যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। একদিন সরকার সম্পর্কে আলোচনা করতে গিয়ে হেনরী বলল যে, তাদের দেশ সংসদীয় গণতন্ত্র ও আইনের জন্মস্থান। এখানে সরকার তাদের কাজের জন্য একটি বিভাগের নিকট দায়বদ্ধ। নাঈম বলল, আমাদের দেশেও মন্ত্রিপরিষদ তাদের সকল কাজের জন্য সরকারের একটি বিভাগের নিকট দায়ী। বর্তমানে বিভিন্ন কারণে সরকারের উক্ত বিভাগটির ক্ষমতা ক্রমাগত হ্রাস পাচ্ছে এবং সরকারের অন্য একটি বিভাগের ক্ষমতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
সরকারের যাবতীয় নিয়ম বিধি অনুশাসন 'P' প্রতিষ্ঠান প্রণয়ন করে। কোনো কোনো সময় নিয়ম ও বিধিসমূহের পরিবর্তন ও সংশোধনও করে থাকে। এ সমস্ত কার্যাবলি সম্পাদনে প্রতিষ্ঠানটি সার্বভৌম। প্রতিষ্ঠানটি সরকারের আরও অনেক কাজ করে থাকে।
তাহেরা একটি বই পড়ে জানতে পারলো যে, বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রে একই ধরনের সরকার ব্যবস্থা প্রচলিত রয়েছে। ক্ষমতা বণ্টনের নীতি অনুসারে এই দুই দেশের সরকার পরিচালনা পদ্ধতি ভিন্ন। বাংলাদেশে রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান ভিন্ন ব্যক্তি এবং আইন বিভাগ শক্তিশালী। অন্যদিকে যুক্তরাষ্ট্রে একই ব্যক্তি রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান এবং রাষ্ট্রপতি ক্ষমতাশালী।