বিমা ব্যবসার মূলনীতিসমূহ
1. জনাব নাসিমের দুইটি গাড়ি রয়েছে। প্রথম গাড়িটি ১০ লক্ষ টাকায় বিমা করা ছিল। পরবর্তীতে দুর্ঘটনায় পতিত হলে বিমা কোম্পানি সম্পূর্ণ ক্ষতিপূরণ প্রদান করে গাড়িটি নিয়ে যায়। অন্যদিকে, ২০১৫ সালে ২য় গাড়িটির প্রথম রেজিস্ট্রেশন করা হয়। কিন্তু তিনি উক্ত গাড়িটি ২০১৯ সালে প্রথম রেজিস্ট্রেশন করেছেন মর্মে কাগজপত্র দেখিয়ে একটি বিমাপত্র গ্রহণ করেন। পরবর্তীতে গাড়িটি দুর্ঘটনায় পতিত হলে বিমা কোম্পনি বিমা দাবি
পরিশোধে অস্বীকৃতি জানায়।
পুনঃবিমা কী?
'বিমাচুক্তি কোনো বাজিচুক্তি নয়'- ব্যাখ্যা করো।
উদ্দীপকে উল্লিখিত বিমা কোম্পানি বিমার কোন নীতির বলে জনাব নাসিমের ১ম গাড়িটি নিয়ে গেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপকে উল্লিখিত বিমা কোম্পানি কর্তৃক জনাব নাসিমের ২য়
গাড়ির ক্ষতিপূরণ প্রদানে অস্বীকৃতি জানানোর, বিষয়টি
যৌক্তিকভাবে বিশ্লেষণ করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
তুলি তার প্রবাসী বোন মিলির বাড়ি নিজ নামে বিমা করতে চাইলে বিমা কোম্পানি তা প্রত্যাখ্যান করে। পরে মিলির নামে বিমা করানো হয়। কিছুদিন পরে বাড়িটি একদিকে হেলে পড়লে বিমা কোম্পানি তদন্ত করে জানতে পারে যে ত্রুটিপূর্ণ নির্মাণের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই বিমা কোম্পানি ক্ষতিপূরণ দিতে অস্বীকার করে।
একজন কারখানার মালিক তার কারখানার সম্ভাব্য ক্ষতির কথা ভেবে কারখানার জন্য ৫ লক্ষ টাকার বিমা করেছিলেন। কারখানাটি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় এবং মালিক বিমাদাবি পেশ করেন। বিমা কোম্পানি সম্পূর্ণ ক্ষতিপূরণ প্রদান করে। দুর্ঘটনায় কারখানার আংশিক ক্ষতিগ্রস্ত সম্পত্তি বিমা কোম্পানি দাবি করায় প্রথমে মালিক তা হস্তান্তর করতে অস্বীকৃতি জানালেও পরবর্তীতে তা বিমা কোম্পানিকে হস্তান্তর করেন।
মি. আজমাইন একটি কারখানার জন্য পদ্মা বিমা লি. এবং যমুনা বিমা লি. নামক দুটি বিমা কোম্পানির সাথে বিমাচুক্তি করেন। একটি দুর্ঘটনায় মি. আজমাইনের কারখানায় ৩ লক্ষ টাকার সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়। চুক্তিমতে উভয় কোম্পানি যৌথভাবে মি. আজমাইনকে মোট ৩ লক্ষ টাকাই ক্ষতিপূরণ দেয়। অন্যদিকে, মি. সাকিব শেয়ার বাজারে তার জমি বিক্রির সম্পূর্ণ অর্থ বিনিয়োগ করেছেন। ঝুঁকি আছে জেনে তিনি বিমা কোম্পানির কাছে তার বিনিয়োগকৃত অর্থের বিমা করতে গেলে বিমা কোম্পানি অপারগতা প্রকাশ করে।
মি. রায়হান তার জাহাজের জন্য ২টি বিমা কোম্পানির কাছ থেকে বিমাপত্র গ্রহণ করেছেন। ঘূর্ণিঝড়ের কবলে পড়ে জাহাজটি ডুবে গেলে উভয় বিমা কোম্পানির কাছে পৃথকভাবে সম্পূর্ণ ক্ষতিপূরণ দাবি করে। কিন্তু উভয় কোম্পানি মিলে সমন্বিতভাবে ক্ষতিপূরণ প্রদান করে। পরবর্তীতে জাহাজের কিছু মালামাল উদ্ধার করা গেলে মি. রায়হান তার মালিকানা দাবি করলে বিমা কোম্পানি তা প্রত্যাখ্যান করে।