হিসাব সমীকরণ ও টেবুলার ছক
জনাব পামেল ২০২৩ সালের ১ জুলাই নগদ ৭০,০০০ টাকা, ৪০,০০০ টাকার সরঞ্জাম ও ১০,০০০ টাকার প্রদেয় হিসাব নিয়ে ব্যবসা শুরু করে। জুলাই মাসে তর ব্যবসায়ে নিম্নলিখিত লেনদেনগুলি সম্পাদিত হয়:
জুলাই ৩ ধারে পণ্য ক্রয় ৭০,০০০ টাকা।
জুলাই ৮ মিলনের নিকট পণ্য বিক্রয় ৯০,০০০ টাকা।
জুলাই ১৩ নগদ বিক্রয় ৫০,০০০ টাকা।
জুলাই ২০ ক্রয় ফেরত ২০,০০০ টাকা।
জুলাই ২২ ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন ৫,০০০ টাকা।
জুলাই ২৭ ২% বাট্টায় পূর্ণনিষ্পত্তিতে মিলনের নিকট থেকে পাওনা আদায় হলো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
শাফিন ট্রেডার্স ২০২৩ সালের ১ জুলাই নগদ ৮০,০০০ টাকা, আসবাবপত্র ৭০,০০০ টাকা এবং ব্যাংক ঋণ ৫০,০০০ টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। জুলাই মাসে
তার সম্পাদিত লেনদেনগুলো নিম্নরূপ:
জুলাই ২ বাকিতে মাল ক্রয় ১,২০,০০০ টাকা।
জুলাই ৫ দাগকাটা চেকের মাধ্যমে মাল বিক্রয় ১,৫০,০০০ টাকা।
জুলাই ৬ অফিস ভাড়া প্রদান ২৫,০০০ টাকা।
জুলাই ১২ নগদে মাল বিক্রয় ৫০,০০০ টাকা।
জুলাই ২০ ২ তারিখে সংঘটিত লেনদেনের ৬০% পরিশোধ করা হয়েছে।
জুলাই ৩১ কর্মচারীর বেতন প্রদান ৩০,০০০ টাকা।
জনাব ফাহাদ ২০২৩ সালের ১ জানুয়ারি তারিখে নগদ ১,৩০,০০০ টাকা এবং ৮০,০০০ টাকার যন্ত্রপাতি নিয়ে ব্যবসায় শুরু করেন। উক্ত মাসে তার লেনদেনগুলো নিম্নরূপ:
২০২৩
জানু.২ তিন মাসের ভাড়া বাবদ ৯,০০০ টাকা পরিশোধ করা হয়।
জানু.৩ মাসিক ৮,০০০ টাকা বেতনে একজন কর্মচারী নিয়োগ দেওয়া হয়।
জানু.৫ ধারে বিক্রয় করা হয় ২৮,০০০ টাকা।
জানু.১৫ ২৫,০০০ টাকা মূল্যের একটি যন্ত্রপাতি ক্রয় করেন।
জানু.২৫ ধারে বিক্রয়ের ১০% অনাদায়ী দেনা ধার্য করা হলো।
জানু.২৬ মালিক তার ব্যক্তিগত তহবিল হতে ৩,০০০ টাকা আয়কর পরিশোধ করেন।
জানু.২৭ যন্ত্রপাতির ওপর অবচয় ধার্য করা হলো ২,৭০০ টাকা।
জানু.২৮ বাকীতে পণ্য ক্রয় ১২,০০০ টাকা।
জানু.৩১ বিজ্ঞাপন বাবদ প্রদান ১,৫০০ টাকা।
মি. হাবিবের ব্যবসায় ২০২৩ সালের মার্চ মাসে নিম্নলিখিত লেনদেনগুলো সংঘটিত হয়:
২০২৩
মার্চ ১ মূলধন বিনিয়োগ করেন; নগদ ৩০,০০০ টাকা, ব্যাংকে জমা ২০,০০০ টাকা।
মার্চ ৫ বাকিতে পণ্য ক্রয় ৩০,০০০ টাকা।
মার্চ ৭ পণ্য বিক্রয় ৬০,০০০ টাকা যার মধ্যে ৩০,০০০ টাকা নগদে।
মার্চ ১১ পাওনাদারকে প্রদান ২০,০০০ টাকা।
মার্চ ১৫ নগদে উত্তোলন ১,০০০ টাকা।
মার্চ ২৫ ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো ৫০,০০০ টাকা।