হাদিস (০১ থেকে ২৫)
1. জনাব বশির ও তারিফ একই মহল্লার অধিবাসী। তারিফ বশিরের সাথে সৎভাব বজায় রাখেন। বশির অসুস্থ হলে তাঁকে দেখতে যান। দেখা হলে সালাম দেন। তিনি মনে করেন বশির তাঁরই দেহের একটি অংশ। অপরদিকে বশির তারিফের সাথে সৎ আচরণ করেন না বরং সুযোগ পেলেই তাঁর ক্ষতি করার চেষ্টা করেন। একথা মুহাদ্দিস জানতে পারলে, তিনি তাঁদেরকে মহানবি (স) এর নিম্মোক্ত হাদিসটি শোনান- "তুমি মুমিনদেরকে পারস্পরিক সহানুভূতি প্রদর্শনের দিক দিয়ে একই দেহের ন্যায় দেখতে পাবে।"
আল-হাসাদ (الحَسَنُ)শব্দের অর্থ কী?
"তোমরা ঋণ থেকে সাবধান হও। কেননা ঋণ রাতের দুশ্চিন্তা ও দিনের লাঞ্চনার কারণ।"- ব্যাখ্যা কর।
উদ্দীপকে বর্ণিত জনাব তারিফের আচরণ কোন শিক্ষার সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
উদ্দীপকের আলোকে জনাব বশিরের আচরণের সামাজিক প্রভাব বিশ্লেষণ কর।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
রফিক মুদি দোকানদার। সে মালে ভেজাল দিয়ে বিক্রি করে। ওজনে কম দেয়, পণ্যদ্রব্যের দোষত্রুটি গোপন রাখে। ভালো মালের সাথে মন্দ মাল মিশিয়ে বিক্রি করে। বিক্রির সময় মিথ্যা বলে, ধোঁকাবাজির মাধ্যমে গ্রাহকদেরকে ক্ষতিগ্রস্ত করে লাভবান হয়। একদিন সে মসজিদের ইমাম সাহেবের কাছে শোনে, তার এ ধরনের কাজের জন্য পরকালীন জীবনে কঠিন শাস্তি ভোগ করতে হবে।
জনাব নাহিদ একজন ব্যবসায়ী। প্রতারণা, মজুদদারি, মুনাফাখোরি এবং সুদি কারবারের যুগেও তিনি এগুলো থেকে মুক্ত হয়ে ইসলামি বিধি-বিধানের আলোকে অত্যন্ত বিশ্বস্ততার সাথে ব্যবসা পরিচালনা করেন। জনাব আশরাফ এ কথা জানার পর বললেন, এধরনের ব্যবসায়ীর জন্য পরকালে অকল্পনীয় পুরস্কার অপেক্ষা করছে।
আশরাফ সাহেব একজন প্রকৃত মুসলমান। তিনি নিয়মিত সালাত আদায় করেন। রমজান মাসে রোজা পালন করেন। ধর্মীয় বিধান অনুসারে আর্থিক ইবাদত পালন করেন। তিনি গত বছর হজ পালন করেন। তিনি রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলেন। তার প্রতিবেশী শামীম সাহেব মিথ্যাচার করে বেড়ান। তিনি তার বন্ধুকে কিছু টাকা দেওয়ার কথা বলে পরবর্তীতে তা দেন না। একদা তার এক আত্মীয় তার কাছে কিছু টাকা জমা রাখলে কিছুদিন পর সে তা আত্মসাৎ করে ফেলে।
আয়াত-০১: তাদের অন্তরসমূহের মধ্যে রয়েছে ব্যাধি। তারপর আল্লাহ তাদের ব্যাধিকে আরও বাড়িয়ে দিয়েছেন। আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কেননা, তারা ছিল মিথ্যাবাদী।
আয়াত-০২: আল্লাহ তাদের সাথে তামাশা করেন এবং তাদেরকে অবাধ্যতার মধ্যে অবকাশ দেন। তারা দিগ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায়।