সমন্বয়ে সাধনের নীতিসমূহ
1. জনাব মনির একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। তিনি নতুন কোনো পরিকল্পনা নেওয়ার আগে সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনা করেন। এ লক্ষ্যে তিনি সব বিভাগের পরিচালকদের নিয়ে সকাল ১০টায় একটি সভার আয়োজন করার জন্য সেক্রেটারিকে জানান। সভায় প্রতিটি বিভাগের মধ্যে সমানভাবে কাজ ভাগ করে দেওয়া হয় এবং কাজের সূচিও ঠিক করে দেওয়া হয়।
টেলিকনফারেন্সিং কী?
'ফলাবর্তন যোগাযোগ প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ উপাদান'- ব্যাখ্যা করো ।
সভা আয়োজনের জন্য সেক্রেটারিকে জানানো ব্যবস্থাপনার কোন কাজের প্রতি ইঙ্গিত দেয়? ব্যাখ্যা করো।
'উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানে সমন্বয়ের এক বা একাধিক নীতি অনুসরণ করা হয়েছে'— তুমি কি একমত? যুক্তিসহ মূল্যায়ন করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
'মেরিন কসমেটিক্স' একটি প্রসাধনী প্রস্তুতকারক প্রতিষ্ঠান।। প্রতিবছর এর প্রবৃদ্ধি ইতিবাচক। এ বছর কর্তৃপক্ষ ৩০% মুনাফা বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করেন। প্রধান নির্বাহী পূর্ববর্তী বছরের তুলনায় ৪০% বিক্রয় বাড়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন। অনুরূপভাবে উৎপাদন, ক্রয়, হিসাব ও বিজ্ঞাপন বিভাগকে স্ব স্ব লক্ষ্য নির্ধারণ করতে বলেন। সাথে নিজেদের মধ্যে আন্তঃযোগাযোগের মাধ্যমে কাজগুলো শেষ করে লক্ষ্য অর্জনে ভূমিকা রাখতে অনুরোধ করেন।
জনাব তারেক 'ব্লু ওশান' নামক একটি উৎপাদনমুখী প্রতিষ্ঠানের কর্ণধার। সাংগঠনিক বিভিন্ন বিষয়ে তিনি উৎপাদন, অর্থ, ক্রয় ও বিক্রয় বিভাগের বিভাগীয় প্রধানদের সাথে পরামর্শক্রমে যৌথ সিদ্ধান্ত নিয়ে থাকেন। কাজ সম্পাদনে সমস্যা দেখা দিলে তিনি সংশোধনমূলক ব্যবস্থা নেন এবং কাজের পদ্ধতিতে প্রয়োজনীয় পরিবর্তন আনেন।
জনাব সাকিলের সংগঠন কাঠামোতে দেখা যায় একটা বিভাগে কর্মীর সংখ্যা কম হওয়ায় ঐ বিভাগের কর্মীরা কর্মভারগ্রস্ত হয়ে পড়েছে। আবার অন্য একটা বিভাগে কর্মীর সংখ্যা বেশি থাকায় তারা দ্রুত কাজ শেষ করে অলস সময় কাটাচ্ছে। এতে প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। এজন্য জনাব সাকিল জনবল পুনঃবিন্যাস করেছেন। পরবর্তীতে প্রতিটি বিভাগ যেন নিজ থেকেই সকল বিভাগের সাথে সহযোগিতার মাধ্যমে প্রাতিষ্ঠানিক লক্ষ্যার্জনে কাজ করে তার ব্যবস্থাও করেন।
জনাব দুলাল মিয়া মধুমতি টেক্সটাইল মিলের প্রধান নির্বাহী একটি বিভাগের পরিবর্তন অন্য বিভাগের সাথে সম্পর্কযুক্ত। মানব সম্পদ বিভাগ এটি বিবেচনা না করে গণবদলী করেন। এতে বিভিন্ন বিভাগে কর্মীসংখ্যার হ্রাস- বৃদ্ধি ঘটে। ফলে দক্ষ ও অদক্ষ কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। কয়েক মাসের মধ্যে উৎপাদন হ্রাস পায়।