হিসাব সমীকরণ ও টেবুলার ছক
জনাব মুসা ইব্রাহিম নগদ ২৮,০০০ টাকা ও ১৫,০০০ টাকার আসবাবপত্র নিয়ে ২০১৫ সালের ১ জানুয়ারি তারিখে ব্যবসায় শুরু করেন। ঐ মাসে তার নিম্নরূপ লেনদেন সংঘটিত হয়:
২০১৫
জানুয়ারি
“ 8 নগদে ৮,০০০ টাকার ও ধারে ২০,০০০ টাকার পণ্য ক্রয়।
“ ৭ পণ্য আনয়নের গাড়ি ভাড়া পরিশোধ ৯০০ টাকা ।
“ ১২ নগদে ক্রয়কৃত ১,০০০ টাকার পণ্য ফেরত দেয়া হলো।
“ ১৭ মামুনুলের নিকট পণ্য বিক্রয় ২৩,০০০ টাকা ।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
মিস হাওয়া একজন স্থপতি। ১ জানুয়ারি, ২০২৩ তারিখে তিনি নগদ ৬০,০০০ টাকা, ২০,০০০ টাকার আসবাবপত্র এবং ১৫,০০০ টাকা ঋণ নিয়ে একটি সেবা ফার্ম শুরু করেন। উক্ত মাসে লেনদেনগুলো নিম্নরূপ:
২০২৩
জানু. ২- ধারে সেবা প্রদান ২০,০০০ টাকা।
জানু. ৫- ধারে সাপ্লাইজ ক্রয় ১,০০০ টাকা।
জানু. ১৬- ভাড়া প্রদান ৩,০০০ টাকা।
জানু. ৩১ -ঋণ পরিশোধ ৪,৫০০ টাকা।
রোমান আগস্টের ১ তারিখে ঢাকায় ব্যবসায় শুরু করেন। আগস্ট ৩১ তারিখে তার আর্থিক অবস্থার বিবরণীতে নগদ ৯,০০০ টাকা, প্রাপ্য হিসাব ১,৭০০ টাকা, সরঞ্জাম ৬,০০০ টাকা, প্রদেয় হিসাব ৩,৬০০ টাকা দেখানো হয়েছে।
সেপ্টেম্বর মাসে তাঁর ব্যবসায়ে নিম্নলিখিত লেনদেনগুলো সংঘটিত হয়:
সেপ্টেম্বর-২ | ৯% প্রদেয় নোটে স্বীকৃতি দিয়ে ক্যাপিটাল ব্যাংক হতে ১০,০০০ টাকা ঋণ নেয়া হলো। |
সেপ্টেম্বর-৫ | প্রদেয় হিসাব বাবদ ২,৯০০ টাকা পরিশোধ করা হয়। |
সেপ্টেম্বর-১০ | প্রাপ্য হিসাব হতে ১,৩০০ টাকা আদায় করা হয়। |
সেপ্টেম্বর-১৬ | ২,১০০ টাকা অতিরিক্ত সরঞ্জাম ক্রয় করা হয়, যার মধ্যে ৮০০ টাকা নগদে প্রদান করা হয় এবং অবশিষ্ট অর্থ বকেয়া রয়েছে। |
সেপ্টেম্বর-১৮ | অর্জিত আয় ৭,৮০০ টাকা যার মধ্যে ২,৫০০ টাকা নগদে পাওয়া যায় এবং অবশিষ্ট অর্থ অক্টোবরে আদায় হবে। |
সেপ্টেম্বর-২০ | ব্যক্তিগত ব্যবহারের জন্য নগদ ১,১০০ টাকা উত্তোলন করা হয়। |
সেপ্টেম্বর-২৮ | বেতন বাবদ ১,৭০০ টাকা এবং ভাড়া বাবদ ৯০০ টাকা পরিশোধ করা হয়। ৩০ চলতি মাসের উপযোগ বিল বকেয়া আছে ৪৭০ টাকা। |
সেপ্টেম্বর-৩০ | প্রদেয় নোটের এক মাসের সুদ পরিশোধ করা হলো। |
জনাব সামির একজন ব্যবসায়ী। ২০২৩ সালের জানুয়ারি মাসে বিচার ব্যবসায়ে সংঘটিত লেনদেনসমূহ নিম্নরূপ:
জানুয়ারি
১
নগদ ১,০০,০০০ টাকা এবং ৫০,০০০ টাকার আসবাবপত্র ও ১০,০০০ টাকা ঋণ নিয়ে ব্যবসায় আরম্ভ করলেন
‘’ ৩ সোনালী ব্যাংকে জমা দেওয়া হলো ২০,০০০ টাকা।
‘’ ৫ ৪ মাসের ভাড়া অগ্রিম প্রদান ১০,০০০ টাকা।
‘’ ১০ ক্রয় ৬০,০০০ টাকা (যার ৬০% নগদে এবং অবশিষ্টাংশ ধারে)।
‘’ ১২ ধারে বিক্রয় ২৫,০০০ টাকা
‘’ ১৫ জীবন বিমার প্রিমিয়ার প্রদান ৫,০০০ টাকা।
‘’ ২১ ১২ তারিখের ধারে বিক্রয়ের পাড়না ৫% বাট্টায় আদায় হলো।
‘’ ২৫ ১০ তারিখের দেনা ৩% বাট্টায় পরিশোধ করা হলো।
জনাব ইউশা ১ মার্চ ২০১৫ তারিখে নগদ ৫,০০০ টাকা ও ১০,০০০ টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসায় শুরু করেন। প্রতিষ্ঠানে মার্চ মাসের লেনদেনগুলো নিম্নরূপ ছিল :
২০১৫
মার্চ ২ ধারে পণ্য ক্রয় ৫০,০০০ টাকা।
" ৭ চেকের মাধ্যমে পণ্য বিক্রয় ৪৫,০০০ টাকা।
" ১৫ ভাড়া পাওয়া গেল ১০,০০০ টাকা ।
" ২৫ বাকিতে আসবাবপত্র ক্রয় ১৫,০০০ টাকা ।
" ৩০ শিক্ষানবিশ ভাতা প্রদান ৫,০০০ টাকা ।
" ৩১ নগদ উত্তোলন ২,৫০০ টাকা।