নগদান ও খুচরা নগদান বই
1. জনাব রনি আহমেদের প্রতিষ্ঠানে ২০২৩ সালের জুন মাসে নিম্নোক্ত লেনদেনগুলো সম্পন্ন হয়ঃ
২০২৩
জুন ১ নগদ ১৫,০০০ টাকা অতিরিক্ত মূলধন আনয়ন করা হলো।
জুন ৫ নগদ ক্রয় ৩,০০০ টাকা।
জুন ৮ নগদ বিক্রয় ৫,০০০ টাকা।
জুন ১২ মালিক কর্তৃক পণ্য উত্তোলন ২,০০০ টাকা।
জুন ১৫ অভীক এর দেনার ৩,০০০ টাকার পূর্ণ নিষ্পত্তিতে ২,৮০০ টাকা পাওয়া গেল।
জুন ২০ শাহীনের পাওনার ২,৫০০ টাকার পূর্ণ নিষ্পত্তিতে ২,৪০০ টাকা পরিশোধ করা হলো।
জুন ২৫ প্রাপ্য নোটের টাকা নগদে পাওয়া গেল ৪,০০০ টাকা।
জুন ২৭ প্রদেয় নোটের অর্থ প্রদান ১,৪০০ টাকা।
জুন ২৮ ধারে ক্রয় ১,২০০ টাকা।
জুন ৩০ নগদে বেতন প্রদান ১,৭০০ টাকা।
অনগদ লেনেদেনের পরিমাণ নির্ণয় করো।
উপযুক্ত তথ্যের আলোকে একটি নগদ প্রদান জাবেদা প্রস্তুত করো।
উপযুক্ত তথ্যের ভিত্তিতে একটি নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
২০২৩ সালের ১ জানুয়ারি জনাব ইমরানের নগদ ও ব্যাংক উদ্বৃত্ত ছিল যথাক্রমে ১,২০,০০০ টাকা ও ৭০,০০০ টাকা। উক্ত মাসে তাঁর অন্যান্য লেনদেনগুলো নিম্নরূপ:
জানু ২ নগদে পণ্য ক্রয় ৬০,০০০ টাকা এবং নগদে পণ্য বিক্রয় ৯০,০০০ টাকা।
জানু ৫ মারুফার নিকট থেকে পণ্য ক্রয় ৭০,০০০ টাকা।
জানু ৮ দেনাদারের কাছ থেকে প্রাপ্য ১৫,০০০ টাকার পূর্ণ নিষ্পত্তিতে ১৪,৫০০ টাকা পাওয়া গেল।
জানু ১১ অবচয় ধার্য করা হলো ২,৫০০ টাকা।
জানু ১৫ মালিক কর্তৃক পণ্য উত্তোলন ৫,০০০ টাকা।
জানু ২০ মারুফার পাওনার পূর্ণ নিষ্পত্তিতে তাকে ৬৯,০০০ টাকা প্রদান করা হলো।
জানু ২৪ ব্যাংক হতে ব্যবসায়িক প্রয়োজনে উত্তোলন ৭,০০০ টাকা।
জানু ২৭ বিনামূল্যে পণ্য বিতরণ ৩,০০০ টাকা।
জানু ৩০ নগদে বেতন প্রদান ৫,০০০ টাকা এবং চেকে ভাড়া পরিশোধ ৪,০০০ টাকা।
২০২৩ সালের মার্চ মাসে মি. হক এন্ড সন্সের ব্যবসায়ের লেনদেনগুলো নিম্নরূপ:
২০২৩
মার্চ ১ নগদ ৩৫,০০০ টাকা ও ৮,০০০ টাকা ব্যাংক জমাতিরিক্ত উদ্বৃত্ত।
মার্চ ২ নগদে পণ্য বিক্রয় ২০,০০০ টাকা।
মার্চ ৯ রকির নিকট থেকে মাল ক্রয় ১২,০০০ টাকা।
মার্চ ১৫ ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো ১৫,০০০ টাকা।
মার্চ ১৭ আলমের নিকট পণ্য বিক্রয় ১৮,০০০ টাকা।
মার্চ ১৮ আসবাবপত্র ক্রয় ৫,০০০ টাকা।
মার্চ ২৪ মালিক কর্তৃক পণ্য উত্তোলন ২,০০০ টাকা।
মার্চ ২৬ রকির গাওনা ২% বাট্টায় পরিশোধ করা হলো।
মার্চ ৩০ ব্যাংকে জমা দেওয়া হলো ৩০,০০০ টাকা।