বিপণন মিশ্রণ
1. জনাব রনি 'তাজরিন এন্টারপ্রাইজ' নামে একটি উৎপাদন কারখানার মালিক। এই প্রতিষ্ঠানটিতে উন্নতমানের বডিলোশন ও পারফিউম তৈরি করা হয়। জনাব রনি পণ্যমূল্য নির্ধারণ করে পরিবেশকের মাধ্যমে বিভিন্ন, জেলায় পণ্যসামগ্রী বিক্রির ব্যবস্থা করেন। কিন্তু ক্রেতাদের অনেকেই উক্ত পণ্য সম্পর্কে জানে না। তাই চলতি বছর জনাব রনি বিক্রির কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেননি। বিষয়টি নিয়ে তিনি বেশ চিন্তিত।
ব্র্যান্ড নাম কী?
"ভোক্তাই বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দু"- ব্যাখ্যা করো।
উদ্দীপকে বিগণন মিশ্রণের কোন কোন উপাদানের উল্লেখ আছে? ব্যাখ্যা করো।
জনাব রনির সমস্যা সমাধানে (বিপণন মিশ্রণের উপাদান উল্লেখপূর্বক) তোমার সুপারিশ তুলে ধরো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
'রুমি বেস্টওয়্যার ফার্নিচার' সমাজের নিম্নবিত্ত শ্রেণির ক্রেতাদের জন্য সাশ্রয়ী মূল্যে ফার্নিচার উৎপাদন করে। প্রতিষ্ঠানটি ক্রেতাদের কথা চিন্তা করে বিভিন্ন আকারের আকর্ষণীয় ও বিশেষ বৈশিষ্ট্যসম্পন্ন দ্রব্য তৈরি করে। এ বিষয়টি প্রতিষ্ঠানের সফলতা অর্জনে গতিসঞ্চার করেছে।
নিচের চিত্রটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর লেখো:
