বিপণন
1.
জনাব রফিক 'ঝিলিক ফ্যাশন হাউজ এর স্বত্বাধিকারী। তিনি সবসময় ক্রেতাদের চাহিদা অনুসারে তাদের রুচি ও পছন্দের সাথে সামঞ্জস্যপূর্ণ পোশাক তারা ফ্যাশন হাউজে বিক্রয় করেন। ক্রেতারা এখান থেকে পোশাক ক্রয় করে সন্তুষ্ট। সম্প্রতি প্রতিযোগিতা বৃদ্ধি পাওয়ায় তিনি SMS ও Facebook এর মাধ্যমে ভোক্তাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রক্ষা করেন। এতে অল্প সময়ের মধ্যেই গ্রাহকদের সাথে জনাব রফিকের সুসম্পর্ক সৃষ্টি হয়। ফলে তিনি প্রত্যাশিত টার্গেট পূরণে সক্ষম হন।
চাহিদা কী?
“ক্রয় হলো অর্থের বিনিময়ে পণ্য গ্রহণ”- ব্যাখ্যা কর।
ঝিলিক ফ্যাশন হাউজের কার্যক্রম বিপণনের কোন বৈশিষ্ট্যের সাথে সাদৃশ রয়েছে? ব্যাখ্যা কর।
প্রতিযোগিতা মোকাবিলায় জনাব রফিকের সিদ্ধান্ত কতটুকু যৌক্তিক? তোমার মতামত বিশ্লেষণ কর।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
'পল্লবী ফ্যাশানস' ঢাকার পোশাক প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠান। এটি ছেলে ও মেয়েদের নান্দনিক ডিজাইনের পোশাক তৈরি করে। এরপর এগুলো নিজস্ব শোরুমের মাধ্যমে বিক্রি করে। প্রতিষ্ঠানটি সবসময় ক্রেতাদের অভাব, প্রয়োজন ও পছন্দের প্রতি গুরুত্ব দিয়ে নিত্য নতুন ডিজাইনের পোশাক তৈরি করে বাজারে বিক্রি করে। বর্তমানে প্রতিযোগী প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে। ফলে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ প্রতিযোগিতা মোকাবিলা করার জন্য S.M.S ও Face book-এর মাধ্যমে ভোক্তাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রক্ষা করেছে। এর মাধ্যমে ক্রেতাদের সাথে সুসম্পর্ক তৈরি হয়। ফলে অল্পদিনেই প্রতিষ্ঠানটির বিক্রি লক্ষ্যমাত্রা অর্জিত হয়।
মিসেস নাজমা একটি কৃত্রিম ফুলের বিপণি প্রতিষ্ঠা করেন। ফুলগুলো দেখতে একেবারে আসল ফুলের মত। তিনি সবসময় পরিবর্তিত ক্রেতাদের রুচি ও পছন্দের প্রতি দৃষ্টি রেখে মানসম্মত উপকরণ ব্যবহার করে শৈল্পিক ডিজাইনের ফুল তৈরি ও বিক্রয় করেন। সম্প্রীতি প্রতিযোগিতা বৃদ্ধি পাওয়ায় তিনি facebook ও এস এম এস এর মাধ্যমে বিভিন্ন ক্রেতাদের সাথে সম্পর্ক স্থাপন করে ফুলের চাহিদা বৃদ্ধির চেষ্টা করছেন। ফলে অল্প সময়ের মধ্যেই প্রত্যাশিত বিক্রয় সম্ভব হয়।
অদিতি, হৃদি, শাকিল ও তানভীর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চার সহপাঠী। তারা পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ধরনের কসমেটিক সামগ্রী তৈরি করে। 'স্বপ্ন সম্ভার' নামে এসব পণ্যের পরিচিতির জন্য তারা ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন ক্রেতার সাথে যোগাযোগ করে। এতে তারা ব্যাপক সাড়া পায়। বর্তমানে তারা একই ব্যবস্থাপনায় পরিচালিত ও নিয়ন্ত্রিত 'খুচরা বিপণি বিভিন্ন শাখায় তাদের তৈরি করা পণ্য সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে।
বিউটি ফুড প্রোডাক্টস একটি ভোগ্য পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। এটি সমাজের জন্য নিরাপদ এবং ক্ষতিকর নয় এমন সম্পন্ন উৎপাদন করে বাজারজাত করেন। মান উন্নত হওয়ায় বিউটি ফুড প্রোডাক্ট এর পণ্য সকলের কাছে সমাদৃত। বর্তমানে প্রতিষ্ঠানটিতে অনেক লোকের কর্মসংস্থান ছাড়াও মানুষের জীবনমান উন্নয়নের ভূমিকা রাখছে।