বাংলাদেশে শিল্পের শ্রেণী বিন্যাস
1. জনাব রফিক তার পরিবারের ৬ জন সদস্য নিয়ে নিজ বাড়িতেই একটি কারখানা চালু করেন। এটি বাংলাদেশের একটি সাধারণ চিত্র। তবে বাংলাদেশে একসময় ফ্রিজ, টেলিভিশন এবং জাহাজ বিদেশ হতে সম্পূর্ণ আমদানি করলেও বর্তমানে দেশেই উৎপাদন ও রপ্তানি হচ্ছে।
PPP কী?
'শিল্পায়নে সরকারি নীতি' বলতে কী বোঝ?
উদ্দীপকে জনাব রফিকের শিল্পটি কোন শিল্পের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।
উদ্দীপকে দেশেই বর্তমানে যে শিল্প স্থাপনের ইঙ্গিত প্রদান করা হয়েছে তার প্রয়োজনীয়তা বিশ্লেষণ করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
পণ্য রপ্তানি বহুমুখীকরণ বাংলাদেশের একটি অন্যতম চ্যালেঞ্জ। আমাদের রপ্তানি আয় মূলত কেন্দ্রীভূত হয়ে আছে। 'ক' নামক একটি শিল্পে মোট রপ্তানি আয়ের ৮৪ শতাংশ অর্জিত হয়। এ শিল্পে নিয়োজিত শ্রমিকদের প্রায় ৭০ ভাগই অনগ্রসর নারী জনগোষ্ঠী। কিন্তু আমাদের অর্থনীতি, কর্মসংস্থান ও আয়ের জন্য এটি খুবই ঝুঁকিপূর্ণ। বহুমুখী পণ্য রপ্তানি তালিকায় যুক্ত করার মাধ্যমে এ জাতীয় ঝুঁকি এড়ানো সম্ভব।
রউফ সাহেবের আশুলিয়ায় একটি হোসিয়ারি কারখানা আছে। তার কারখানায় ৫০০ জন শ্রমিক কাজ করে। তিনি তার দ্রব্য তৈরির কাজে বিদ্যুৎচালিত সেলাই মেশিন এবং কাটিং মেশিন ব্যবহার করেন। তার কারখানার স্থায়ী মূলধনের পরিমাণ প্রায় ৫৫ কোটি টাকা, প্রতি বছর তিনি তার ব্যবসায় থেকে ভালো মুনাফা লাভ করেন। রউফ সাহেবের মতো আরো অনেক উদ্যোক্তা এ ধরনের শিল্প স্থাপনে আগ্রহী হলে এ দেশের অর্থনৈতিক উন্নয়ন আরো ত্বরান্বিত হতে পারে।