জীবন বিমা পত্রের শ্রেণিবিভাগ
1. জনাব রশিদ হঠাৎ করে জানতে পারেন তিনি ক্যান্সারে আক্রান্ত। এ বিষয়টি গোপন করে নিজের স্ত্রী ও স্বতন্ত্রের আর্থিক নিরাপত্তার জন্য একটি বিমাপত্র গ্রহণ করেন। কয়েকটি গিফট দেওয়ার পর তিনি মারা গেলে তার পরিবার বীমা কোম্পানির কাছে বীমা দাবি পেশ করলে কোম্পানিতে পূরণে অসম্মতি প্রদান করে বীমা চুক্তিটি বাতিল করেন।
পুনর্বীমা কি?
❝জীবন বীমা ক্ষতিপূরণের চুক্তি নয়"- কেন?
উদ্দীপকে জনাব রশিদ কোন ধরনের বীমা পত্র গ্রহণ করেছিল? ব্যাখ্যা কর।
উদ্দীপকে কোম্পানির বীমা দাবি পূরণের অসম্মতি কি যৌক্তিক? উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
জনাব শাফিনের বর্তমান বয়স ৪৫ বছর। তিনি পেশায় একজন গাড়িচালক। তিনি তার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে নিজ নামে ১৫ বছরের জীবন বিমাপত্র নেন। তিনি তার স্ত্রীকে বিমাপত্রের নমিনি করেন। পরপর ৩ বছর কিস্তি দেওয়ার পর জনাব শাফিনের মৃত্যু হয়। তার মৃত্যুর পর তার স্ত্রী ও সন্তান আলাদাভাবে বিমা প্রতিষ্ঠানের কাছে বিমাদাবি পেশ করে। বিমা কোম্পানি সন্তানের বিমাদাবি প্রত্যাখ্যান করে।
রনি ও রানা দুজনই সেনাবাহিনীতে চাকরি করেন। সম্প্রতি রনি একটি মিশনে সুদান যাবেন। মিশন ঝুঁকিপূর্ণ মনে করে তিনি 'X' বিমা কোম্পানির কাছ থেকে এমন একটি বিমাপত্র গ্রহণ করেন যেখানে বিমাকৃত সময়ের মধ্যে মারা গেলেই শুধু বিমাদাবি পরিশোধ করা হবে। অপরদিকে, রানা এমন একটি বিমাপত্র গ্রহণ করেন যেখানে তার মৃত্যু হলে বিমাদাবি পরিশোধ করা হবে।
জনাব জামানের পদ্মা ব্যাংকের তিনটি শাখার হিসাব বিবরণী নিম্নরূপ-
শাখার নাম | আমানত (টাকা) | উত্তোলন (টাকা) | মুনাফা (টাকা) |
বক্সিগঞ্জ | ২৫,০০,০০০ | - | ১,০০,০০০ |
গোপালগঞ্জ | ১০,০০,০০০ | ৫০,০০০ | ১২,০০০ |
হাজীগঞ্জ | ৪০,০০,০০০ | ৩৫,০০,০০০ | - |
জনাব জামান আগামী মাসে চাকরি থেকে অবসর নিবেন এবং অবসরকালীন ভাতা হিসেবে ২০,০০,০০০ টাকা পাবেন। কিন্তু তিনি সিদ্ধান্ত নিলেন কোনো ব্যবসায়ের সাথে জড়িত হবেন না।
মি. সাজ্জাদ একজন বৈমানিক। অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি পেশায় নিয়োজিত থাকায় তার পরিবারের কথা চিন্তা করে তিনি এককালীন কিস্তি পরিশোধের ভিত্তিতে ৫ বছর মেয়াদি একটি জীবন বিমাপত্র কেনেন। ৫ বছর অতিবাহিত হলে তিনি বিমাদাবি করলে বিমা প্রতিষ্ঠান তা প্রত্যাখ্যান করে। অন্যদিকে, মি. আলমগীর ১৮ বছর মেয়াদি একটি জীবন বিমাপত্র গ্রহণ করেন। ৫ বছর অতিক্রান্ত হওয়ার পর হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। মি. সাজ্জাদের স্ত্রী দাবি উপস্থাপন করলে বিমা প্রতিষ্ঠান সব পরিশোধ করে।