পণ্যের মানের মৌলিক বিষয়বস্তু
1.
জনাব শফিক দেশে অধিকাংশ সময় গরমকাল থাকার কথা মাথায় রেখে নিজস্ব কারখানায় ইলেকট্রিক ফ্যান উৎপাদন করে দেশব্যাপী বিক্রির ব্যবস্থা করেন। প্রথমদিকে তিনি পরিসংখ্যানিক মাননিয়ন্ত্রণ পদ্ধতি অনুসরণ করেন। পণ্যের মান নিম্ন হওয়ায় তিনি কাঙ্ক্ষিত সফলতা অর্জনে ব্যর্থ হন। পরবর্তীতে পণ্য উৎপাদনের ক্ষেত্রে শফিক সাহেব প্রথমেই মান ঠিক করে এবং সে মান অনুযায়ী পণ্য উৎপাদিত হচ্ছে কিনা তা নিশ্চিত করার ব্যবস্থা গ্রহণ করেন এবং প্রয়োজনে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করেন। এতে তার উৎপাদিত ফ্যান বিক্রি ব্যাপকহারে বৃদ্ধি পায়।
বেঞ্চমার্কিং কী?
নিম্নমানের পণ্য উৎপাদনজনিত খরচের ধারণা ব্যাখ্যা কর।
জনাব শফিক সাহেবের কারখানাটি প্রাথমিক অবস্থায় কোন ধরনের ব্যয় করে? ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত শফিক সাহেবের গৃহীত পদক্ষেপ কতটুকু কার্যকর বলে তুমি মনে কর? উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই