আল কোরআনের পরিচয়
1. জনাব সাইফুল 'ক' নামক একটি রাজনৈতিক সংগঠনের সদস্য, যেখানে জনগণকে সব ক্ষমতার উৎস হিসেবে গণ্য করা হয়। তাদের ন্যায় আরও কিছু সংগঠন আছে, তারাও একই চিন্তাধারা পোষণ করেন। এরা ক্ষমতার লড়াইয়ে সর্বদা পরস্পর গুম, খুন, লুণ্ঠন ইত্যাদিতে লিপ্ত। থাকে। কিন্তু তার বন্ধু জনাব শিহাব এমন একটি সংগঠনের সদস্য যেখানে মহান আল্লাহকেই সব ক্ষমতা ও কর্তৃত্বের উৎস মনে করা হয়। এখানে পরমতসহিষ্ণুতা ও আল্লাহর প্রতি আনুগত্য লক্ষ্য করা যায়।
আল-কুরআনের সংরক্ষক কে?
আন-নার বলতে কী বোঝায়?
উদ্দীপকে বর্ণিত দুটি সংগঠনের কোনটি পবিত্র কুরআনের প্রতিনিধিত্ব করছে? ব্যাখ্যা কর।
জনাব সাইফুলের সংগঠনের ক্ষমতাকেন্দ্রিক লড়াই নিরসনে পবিত্র কুরআনের ভূমিকা বিশ্লেষণ কর।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
দ্বাদশ শ্রেণির ছাত্র হাসান আলী ধর্মীয় বই পড়ে প্রচুর জ্ঞানার্জন করে। সে তার সহপাঠীদের নিকট ধর্মীয় বিভিন্ন বিষয় যেমন- জীবজগত ও মহাবিশ্বে নানা বিষ্ময়, বৈচিত্র, নিখুঁত শৃঙ্খলা ও নিদর্শন থেকে স্রষ্টার অস্থিত্ব প্রমাণের চেষ্টা করে। এতে তার বন্ধু হারুন তার প্রতি হিংসা পোষণ করে ও মনে মনে তাকে অনুসরণের চেষ্টা করে। ইহা জানতে পেরে তাদের অপর বন্ধু মিনার হারুনকে বলে- হিংসা ইসলামে নিষিদ্ধ।
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, ময়মনসিংহ কর্তৃক আয়োজিত ইসলাম শিক্ষা বিষয়ক সেমিনারে প্রথম বক্তা ড. মামুন সাদী তাঁর নির্ধারিত টপিকে আলোচনা করার সময় প্রথমেই বলেন, “পবিত্র কুরআন একটি নির্ভুল গ্রন্থ"। কিন্তু দ্বিতীয় বক্তা ড. নকিব হাসান বলেন, "মানুষদের মধ্যে সর্বোত্তম সে ব্যক্তি যিনি কুরআন নিজে শিক্ষা করেন এবং অন্যকে শিক্ষা দেন।"
আল্লাহ তায়ালা এক ঐশী গ্রন্থ সুদীর্ঘ তেইশ বছর ধরে রাসুলের (সা) কাছে অবতীর্ণ করেছেন। তাতে তিনি ঘোষণা করেছেন, এতে কোনো সন্দেহ নেই। এটি সকল মানুষ, বিশেষভাবে মুত্তাকিদের জন্য পথপ্রদর্শক। তিনি চ্যালেঞ্জ দিয়েছেন, কারো সামর্থ থাকলে সে বা তারা এর মতো বা এর সবচেয়ে ছোট একটি অংশের মতো বানিয়ে আনুক। আবার তিনি বলেছেন, কিছু মানুষ এমন আছে যাদেরকে যতই ভয় বা প্রমাণ দেখানো হোক না কেনো তারা কখনো আল্লাহকে বিশ্বাস করবে না। তারা সবসময় বাঁকা পথে চলতে পছন্দ করে।