নিয়ন্ত্রণের মৌলিক বিষয়বস্তু
1. জনাব সামাদ তার প্রতিষ্ঠা ৫০ জন কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিলেন। কিছুদিন যাবৎ তার প্রতিষ্ঠানে উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ায় তিনি কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলেন।
প্রতিষ্ঠানে উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য ব্যবস্থা গ্রহণ, ব্যবস্থাপনার কোন কাজের অন্তর্ভুক্ত?
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
মি. শহীদ তার কারখানায় পাঁচটি মেশিনের সাহায্যে মাসে ৯,০০০ পিস বৈদ্যুতিক পাখা উৎপাদন করেন। কারখানাটিতে প্রতিটি মেশিনের উৎপাদন ক্ষমতা একই রকম। তিনি কারখানাটিতে মাসে ৩০ দিন উৎপাদন করেন। প্রতিটি মেশিনের দৈনিক উৎপাদন ক্ষমতা ১০ ঘন্টা। মি. শহীদ প্রতিদিন উৎপাদন কার্যক্রম দেখেন ও হিসাব রাখেন এবং কর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
ফাইজা গার্মেন্টস এক লক্ষ একক পোশাক তিন মাসের মধ্যে সরবরাহের অর্ডার পায়। প্রতিষ্ঠানের নির্বাহী মি. ইলিয়াস উক্ত অর্ডার বাস্তবায়নের লক্ষ্যে প্রতিনিয়ত কারখানার কাজ তদারকি করতে লাগলেন। তিনি কর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে থাকলেন । পরিকল্পনার সাথে বাস্তব কাজের বিচ্যুতি থাকলে সংশোধনের ব্যবস্থা নেন। ফলে নির্ধারিত সময়েই লক্ষ্য অর্জন হয়।
মি. কাদের একটি পোশাক কারখানায় মান নিয়ন্ত্রণ বিভাগে কাজ করেন। তিনি তৈরিকৃত পোশাক মান অনুযায়ী হচ্ছে কি-না তা যাচাই করেন। তাছাড়া তিনি সবসময় উৎপাদন কাজ পর্যবেক্ষণ করেন, যাতে ত্রুটি বের হলে দ্রত সমাধান করতে পারেন। তিনি বিচ্যুতি নিরূপণে আদর্শ মানকে ভিত্তি হিসাবে বিবেচনা করেন।
জনাব আবিত তার প্রতিষ্ঠানে উৎপাদন বিভাগের মাসভিত্তিক ১০,০০০ একক পণ্য উৎপাদন নির্ধারণ করে প্রতিনিয়ত কর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। মাস শেষে দেখা গেল প্রতিষ্ঠানে উৎপাদনের পরিমাণ ১,৫০০ একক কম হয়েছে। কাঙ্খিত পরিমাণ পণ্য উৎপাদনের জন্য তিনি অধীনস্থ কর্মীদের প্রশিক্ষণের পাশাপাশি সুপারভাইজারদের অন্য বিভাগে বদলিকরণে এবং সেই পদে দক্ষ ও অভিজ্ঞ সুপারভাইজার পদায়ন করেন। ফলে পরবর্তীতে তিনি কাঙ্খিত লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হন।