ব্যবস্থাপনার মৌলিক বিষয়বস্তু
1.
জনাব সুজন একটি তৈরি পোশাক কোম্পানির নির্বাহী।তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরে ও বিভাগের কর্মকর্তাদের আদেশ ও নির্দেশ দেন। তিনি লক্ষ্য করলেন তার প্রতিষ্ঠানে কাপড়ের টুকরাগুলো ফেলে দেওয়া হয়। তাই তিনি টুকরাগুলো দিয়ে তুলা তৈরি করেন এবং সেই তুলা ব্যবহার করে পুনরায় কাপড় তৈরির জন্য কারখানা স্থাপন করেন। এতে প্রতিষ্ঠানটি তার পূর্বের তুলনায় লাভবান হচ্ছে।
নির্দেশনা কি?
মেট্রোরেল প্রকল্প কেন একার্থক পরিকল্পনা? ব্যাখ্যা কর।
কাজের দৃষ্টিকোণ থেকে জনাব সুজনের ব্যবস্থাপনার আওতাটি কোন ধরনের? ব্যাখ্যা কর।
জনাব সুজনের প্রতিষ্ঠানটি ব্যবস্থাপনার কোন বিষয় গুরুত্ব আরোপের কারণে সফল হয়েছে? মতামত দাও।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
নিচের ডায়াগ্রামটি লক্ষ করো :
১. খ্রিঃ পূর্ব ৫০০০ অব্দ থেকে হ্রস্টের জন্মের আগ পর্যন্ত: প্রাচীন যুগ ব্যাবিলনীয়, চৈনিক ও গ্রীক সভ্যতার অবদান |
|---|
২. ০০-১৭৫০ : মধ্যযুগ আল ফারাবি, লুকা প্যাসিওলি এবং ইমাম গাজ্জালির অবদান |
৩. ১৭৫০-১৮৫০ : ? তত্ত্ব উদ্ভাবন, যান্ত্রিক আবিষ্কার, বৃহদায়তন উৎপাদন, কর্মী ব্যবস্থাপনার প্রবর্তন, কম্পিউটার ও গণিত শাস্ত্রের উদ্ভাবন। |
৪. ১৮৫১-১৯৫০ : শিল্প বিপ্লব পরবর্তী যুগ |
৫. ১৯৫১-অদ্যাবধি: আধুনিক কাল ম্যাকগ্রেগর, হার্জবার্গ, কুঞ্জ এবং ও. ডোনেলের অবদান |
চিত্র: ব্যবস্থাপনার ক্রমবিবর্তন
জনাব সালমান সুপারিন্টেন্ডেন্ট ইঞ্জিনিয়ার। চাকরি করতে যেয়ে বুঝেছেন, মানুষ চালানোর জন্য তার ব্যবস্থাপনা বিষয়ে জ্ঞানার্জন দরকার। তাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সান্ধ্যকালীন এমবিএ ডিগ্রি নিয়েছেন। তিনি মনে করেন, যারাই মানুষ চালানোর দায়িত্বে থাকেন তাদের এ জ্ঞান থাকা দরকার। তিনি বছরে ও মাসের শুরুতে করণীয় নির্ধারণ করেন এবং সময় শেষে ভুল হলে সংশোধনী ব্যবস্থা নেন। এভাবে চলায় তার প্রতিষ্ঠান খুবই ভালো চলছে।