ব্যাংকিং ব্যবসায়ের প্রকারভেদ
1. জনাব সোহান 'Y' ব্যাংকের একজন কর্মকর্তা। তিনি তার প্রতিষ্ঠান পরিচালনার জন্য 'X' ব্যাংকের নীতিমালা অনুসরণ করেন। কেননা 'Y' ব্যাংকসহ অন্যান্য ব্যাংকসমূহের সঠিক পরিচালনা, উন্নয়ন ও নিয়ন্ত্রণে 'X' ব্যাংক বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে। দেশের মুদ্রা বাজার ও অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা অপরিসীম।
ব্যাংক হার কী?
নিকাশ ঘর বলতে কী বোঝায়?
উদ্দীপকে জনাব সোহানের ব্যাংকটি কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা করো।
ব্যাংক ব্যবসায়ের ক্ষেত্রে 'X' ব্যাংকের ভূমিকা অপরিসীম"- উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
প্রাকৃতিক দুর্যোগের কারণে সুনামগঞ্জের কৃষকদের ফসল ক্ষতিগ্রস্ত হয়। উক্ত কৃষকদের ঋণদান ও কৃষিক্ষেত্রে বিনিয়োগের জন্য বাংলাদেশ ব্যাংকের সহায়তায় 'সন্ধ্যা ব্যাংক লি.' প্রতিষ্ঠিত হয়। ব্যাংকটির আর্থিক কার্যক্রম ধীরে ধীরে বৃদ্ধি পায়। ফলে ব্যবসায় সম্প্রসারণের মাধ্যমে লাভজনকভাবে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করার লক্ষ্যে ব্যাংক কর্তৃপক্ষ জনসাধারণের কাছ থেকে সঞ্চয় সংগ্রহ করার সিদ্ধান্ত গ্রহণ করে।
জনাব আজিজ ব্যাংকিং ও বিমা বিষয়ের একজন শিক্ষক। তিনি ক্লাসে পড়িয়েছেন 'A' ব্যাংক দেশে প্রচলিত ব্যাংকিং আইন অনুযায়ী গঠিত হলেও পরিচালনার ক্ষেত্রে নিজস্ব নিয়ম-কানুন অনুসরণ করে। অন্যদিকে, 'B' ব্যাংক নিয়ন্ত্রণকারী ব্যাংকের অধীনে পরিচালিত হয়। 'B' ব্যাংকটি দেশের বিভিন্ন প্রান্তে অবস্থিত নিজস্ব অফিসের মাধ্যমে আমানত গ্রহণ, ঋণদান এবং ব্যবসা-বাণিজ্যে সহায়তা করে থাকে।