শিল্প
1. জনাব হাসান একজন শিক্ষিত ব্যক্তি । তিনি চাকরির চেষ্টা না করে নিজ গ্রাম নীলগড়ে পোলট্রি ও ডেইরি ফার্ম গড়ে তোলেন। পাশাপাশি তিনি পুকুর লিজ নিয়ে মাছের চাষও শুরু করেন । নীলগড় গ্রামে আর্থিক কোনো প্রতিষ্ঠান না থাকায় তিনি মোবাইল ফোনের মাধ্যমে তাঁর ব্যবসায়ের আর্থিক লেনদেন করে থাকেন।
সামাজিক ব্যবসায় কাকে বলে?
অনলাইন ব্যবসায়ের ধারণাটি ব্যাখ্যা করো।
উদ্দীপকের আলোকে জনাব হাসানের শিল্পের ধরনটি ব্যাখ্যা করো ।
আর্থিক লেনদেনের ক্ষেত্রে জনাব হাসান কর্তৃক গৃহীত পদক্ষেপের যৌক্তিকতা বিশ্লেষণ করো ।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
মি. সাগর 'হোম টেক্সটাইল' এ ব্যবসায় করেন। তিনি তার টেক্সটাইলে বেডসিট, পর্দা, কুসন কভার ইত্যাদি পণ্য তৈরি করেন। হোম টেক্সটাইলের উৎপাদিত পণ্যগুলির নিজ এলাকার পাশাপাশি বিদেশেও চাহিদা রয়েছে। বর্তমানে মি. সাগর সফল ব্যবসায়ী হিসেবে পরিচিতি অর্জন করেন। কারণ তিনি সবসময় ক্রেতার চাহিদা, রুচি ও পছন্দ অনুসারে পণ্য তৈরি করেন। এছাড়া তিনি এলাকার কিছু বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টি করেন।
জনাব রুকু বিদেশি একটি ইলেকট্রনিক প্রতিষ্ঠানের এজেন্ট। তিনি উক্ত প্রতিষ্ঠানের পণ্য ঢাকার বিভিন্ন এলাকায় সরবরাহ করেন। তার সরবরাহকৃত পণ্যের চাহিদা বাড়তে থাকায় তিনি ব্যবসায় বাড়াতে চান। তাই পণ্য সরবরাহের জন্য তার দুটি ট্রাক কেনা প্রয়োজন। তিনি আশা করছেন, এতে তার ব্যবসায়ের আরও বিস্তার ঘটবে।
জনাব জামাল একজন মাছ ব্যবসায়ী। তিনি সারাবছর ধরে জেলেদের মাধ্যমে সাগর থেকে মাছ ধরেন। এ মাছগুলো তিনি দেশের অভ্যন্তরেই বিক্রি করেন। এজন্য তার ব্যবসায়ে লাভ কম হয়। তিনি তার ব্যবসায়কে সম্প্রসারিত করতে চাচ্ছেন, যাতে তিনি সময়ে সময়ে দেশের বাইরে মাছ রপ্তানি করতে পারেন। কিন্তু অর্থের অভাবে তা করতে পারছেন না।
জনাব রহমান একসময় তার কৃষি জমিতে উৎপাদিত আখ সুগার মিলে সরবরাহ করতেন। মিল বন্ধ হয়ে যাওয়ায় তিনি পুরাতন পদ্ধতিতে হালের গরু ব্যবহার করে কেমিক্যালবিহীন লাল গুড় উৎপাদন করা শুরু করলেন। চাহিদা বেড়ে যাওয়ায় আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে বড় আকারে উৎপাদন শুরু করলেন। তিনি তার উৎপাদিত গুড় অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি শুরু করলেন। বর্তমানে তার প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে।