মান নিয়ন্ত্রণ
1. জনাব হাসান 'স্পার্ক' নামক মশার কয়েল উৎপাদনকারী একটি প্রতিষ্ঠানে উৎপাদন ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। উৎপাদনের পরিমাণ কাঙ্ক্ষিত পর্যায়ে রাখতে বিভিন্ন জরিপ, বিক্রয়কর্মীর মতামত ও পরিসংখ্যানিক বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে থাকেন। হঠাৎ পণ্যটির বিক্রি কমে যাওয়ার প্রেক্ষিতে কারণ অনুসন্ধানে দেখা যায়, গ্রাহকরা অভিযোগ করছেন পণ্যটি আর আগের মতো কার্যকর নয়। তাই জনাব হাসান কয়েল উৎপাদনের ক্ষেত্রে বিভিন্ন প্রকার ত্রুটি-বিচ্যুতি নির্ণয়পূর্বক
সংশোধনমূলক ব্যবস্থা নেন।
কাস্টমাইজেশন কী?
"ভোগ্য পণ্য কেনার উদ্দেশ্য অব্যবসায়িক"- ব্যাখ্যা করো।
উৎপাদন ব্যস্থাপক হিসেবে জনাব হাসান কোন কাজটি করছেন? ব্যাখ্যা করো।
উদ্দীপকের গ্রাহকের অভিযোগ নিরসনের লক্ষ্যে নেওয়া পদক্ষেপটি উৎপাদন ব্যবস্থাপনার যে কাজের সাথে মিল আছে তা কি যথেষ্ট? বিশ্লেষণ করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
মি. বিধান একটি ওয়াটার পাম্প উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিক। জুটিযুক্ত পাম্প উৎপাদনের ফলে একজন ক্রেতা ক্ষতিগ্রস্ত হওয়ায় তিনি মি. বিধানের বিরুদ্ধে মামলা করেছেন। ফলে গত বছর মি. বিধানকে মামলার পেছনে বেশ অর্থ ব্যয় করতে হয়েছে। তার প্রতিষ্ঠানে কোয়ালিটি কন্ট্রোলার না থাকায় দিন দিন তার ব্যয় বেড়ে যাচ্ছে। সম্প্রতি মি. বিধান ব্যয় কমানোর জন্য মান নিয়ন্ত্রণের সিন্ধান্ত নিয়েছেন।
মি. সোহান একটি ওয়াটার পাম্প উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিক। ত্রুটিযুক্ত পাম্প উৎপাদনের ফলে একজন ক্রেতা ক্ষতিগ্রস্ত হওয়ায় তিনি মি. সোহানের বিরুদ্ধে মামলা করে দেন। ফলে গত বছর মি. সোহানকে মামলার পেছনে বেশ অর্থ ব্যয় করতে হয়েছে। তার প্রতিষ্ঠানে কোয়ালিটি কন্ট্রোলার না থাকায় দিন দিন তার উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে। সম্প্রতি মি. সোহান ব্যয় হ্রাসের জন্য মান নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছেন।