সূরা ইনশিরাহ,তীন,মাউন
1. জনাব হেদায়েত সাহেব একজন শিল্পপতি। তিনি অত্যন্ত সহজ-সরল জীবনযাপন করেন। ইয়াতিম-অসহায় লোকদেরকে পেলে তাদের মাথায় হাত বুলিয়ে দেন। সাধ্যমতো তাদেরকে সহযোগিতা করেন। কখনো তাদের সাথে ধমকের সুরে কথা বলেন না। তারই স্ত্রী মিসেস সুলতানা নিজ সংসারের ব্যাপারে খুবই যত্নশীল। কোনো প্রতিবেশী মহিলা গৃহস্থালির প্রয়োজনীয় কোনো দ্রব্য সাহায্য চাইলে তিনি সহযোগিতা করেন।
কাওলি হাদিস কাকে বলে?
কুরআন তিলাওয়াতকে উত্তম ইৰাদত বলা হয় কেন? বুঝিয়ে লেখো।
উদ্দীপকে বর্ণিত শিল্পপতির আচরণে পবিত্র কুরআনের কোন সূরার শিক্ষা ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
মিসেস সুলতানার কর্মকান্ডে তোমার পাঠ্যবইয়ের কোন সূরার শিক্ষা প্রতিফলিত হয়েছে? বিশ্লেষণ করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
জিসান সাহেব এলাকার একজন সম্ভ্রান্ত ও সকলের প্রিয় ব্যক্তি। তিনি একদিন দেখলেন, কিছু সন্ত্রাসী তার এলাকার জারিফকে ধাওয়া করছে। জারিফ তাদের থেকে বাঁচার জন্য জিসান সাহেবের নিকট আশ্রয় চাইলে তিনি তাকে আশ্রয় দেয়। সন্ত্রাসীরা তাকে নিতে চাইলে তিনি তাদের হাতে তাকে দিতে অস্বীকার করেন। জিসান সাহেবের বন্ধু মিজান সাহেব ইসলামের বিধিবিধান পালনের পাশাপাশি অসহায় ও সাহায্য প্রত্যাশী ব্যক্তিবর্গকে প্রচুর দান-খয়রাত করেন। ইয়াতিম-ভিক্ষুকদের সাথে সুন্দর ব্যবহার করেন।
সূরা আল-ইনশিরার আয়াত সংখ্যা কত?
যায়তুন শব্দের অর্থ কী?
দৃশ্যপট-১: মতি মিয়ার বাড়িতে চাচাতো ভাই জুলু মাতবর বেড়াতে এলেন। জুলু মাতবর নিয়মিত জামাআতে সালাত আদায় করেন। মসজিদে আযান হলে জুলু মাতবর মতি মিয়াকে বললেন, চলুন ভাই, মসজিদে গিয়ে সালাত আদায় করে আসি। ইচ্ছে না থাকা সত্ত্বেও ভাইকে দেখানোর জন্য মতি মিয়া তার সাথে মসজিদে গিয়ে সালাত আদায় করল। অপরদিকে আরেকদিন মতি মিয়ার কাছে তার প্রতিবেশী এক টুকরা রশি চাইলে সে বলল, থাকলেই কি সবকিছু দিতে হবে?
দৃশ্যপট-২: সাদিয়া একটি গ্রন্থ থেকে কিছু আবৃত্তি করছেন। এমন সময় তার বান্ধবী সামিয়া -এসে বলল, তুমি কী আবৃত্তি করছ? আমিতো তোমার সাথে গল্প করতে এসেছি। তখন সাদিয়া বলল, 'আমি এমন এক গ্রন্থ থেকে আবৃত্তি করছি যার দশটি অক্ষর উচ্চারণ করলে একশত নেকি পাওয়া যাবে। সুতরাং তোমার সাথে গল্প করে আমি সময় নষ্ট করতে চাই না।'