খাজনা ও নিম খাজনার পার্থক্য
1. জামিল শেখ একজন ব্যবসায়ী। তিনি তার সঞ্চিত ৮০ হাজার টাকা দিয়ে রাজশাহী শহরের খড়খড়ি এলাকায় ১০ কাঠা আবাদি জমি। কেনেন। কিছুদিন পরে তার জমির পাশ দিয়ে বাইপাস রোড তৈরি হয়। এর কিছুদিন পরেই এই রাস্তার ধার দিয়ে গ্যাসের লাইন যায়। এসিআই কোম্পানি এখানে একটি বড় হাঁস-মুরগি ও গবাদি পশুর খাদ্য কারখানা স্থাপন করে। ফলে তার এই জমির দাম বেড়ে ৮ লাখ টাকা হয়। তিনি অর্ধেক জমি ৪ লাখ টাকায় বিক্রি করে ভেতরের দিকে তিন বিঘা আমের বাগান কেনেন। তিন বিঘা আমের বাগান থেকে তার আয় যথাক্রমে ২৪,০০০ ঢাকা, ১৮,০০০ টাকা এবং ১২,০০০ টাকা হলেও প্রত্যেক বিষায় ১২,০০০ টাকা করে ব্যয় হয় ।
খাজনা কী?
'ভূমি উৎপাদনের একটি অস্থিতিস্থাপক উপাদান'—ব্যাখ্যা দাও।
উদ্দীপকের সাহায্যে জামিল শেখের অনুপার্জিত আয়ের বিষয়টি ব্যাখ্যা করো ।
উদ্দীপকের আম বাগান থেকে প্রাপ্ত আয় কোন খাজনা তত্ত্বের সঙ্গে সম্পর্কিত? বিশ্লেষণ করো ।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
মি. আওলাদ হোসেন পৈতৃকসূত্রে ৩ বিঘা জমি পেলেন। তার জমির অবস্থানের পার্থক্যের কারণে উর্বরতাও ভিন্ন হয়। এতে তার জমির প্রাপ্ত আয়ও ভিন্ন হয়। তার বন্ধু জাহেদুল ইসলাম রবি শস্যের সময় ট্রাক্টর ও পানির সেচ মেশিন ভাড়া দিয়েও কম সময়ের মধ্যে প্রচুর আয় করে থাকেন ।
মি. 'M' এর অনেক সম্পদ। তিনি বিভিন্ন প্রকার ব্যবসায় জড়িত। তিনি তাঁর ভবনসমূহ ভাড়া দিয়ে মাসে ২০,০০০ টাকা, যন্ত্রপাতির ভাড়া বাবদ ১৫,০০০ টাকা পান। তাঁর গ্রামের জমি চাষাবাদের বিনিময়ে তাকে চাষিরা ১,০০০ টাকা দেন। সরকার তার এলাকায় শিল্প পার্ক করার সিদ্ধান্ত নিয়েছে। এখন তার ভবন ও যন্ত্রপাতি হতে প্রতি মাসে যথাক্রমে ২৫,০০০ ও ২০,০০০ টাকা আয় হয়।