সমাজকর্মের শাখার পরিচিতি
1. জাহিদ হাসান স্ত্রী সন্তানদের নিয়ে গ্রামে বসবাস করতেন। কিন্তু গ্রামে আয়ের ভাল ব্যবস্থা না থাকায় কাজের সন্ধানে তিনি শহরে যান
এবং রিকশা চালিয়ে সংসার চালান। তিনি যা আয় করেন। তা দিয়ে সংসারের সবার খাবারের ব্যবস্থা করতে পারেন। বাসার পাশেই
সরকারি প্রাইমারি স্কুল থাকায় ছেলেমেয়েদের লেখাপড়াও করান। কিন্তু স্বল্প আয়ের কারণে স্ত্রী-সন্তানদের প্রয়োজনমত কাপড়- চোপড়
কিনে দিতে পারেন না, অসুস্থ হলে চিকিৎসা করাতে পারেন না এবং অবসর সময় কাটানোর জন্য একটি টিভিও কিনে দিতে পারেন না।
তবে বস্তি এলাকায় বাস করলেও ঘরে থাকতে তাদের খুব একটা অসুবিধা হয় না।
মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
মৌল মানবিক চাহিদা বলতে কী বোঝ?
উদ্দীপকে জাহিদ হাসানের পরিবার কী কী মৌল মানবিক চাহিদা পূরণ করতে পারছে না? ব্যাখ্যা করো।
উদ্দীপকে জাহিদ হাসান এবং তার পরিবার যে সকল চাহিদা পূরণ করতে পারছে তা যথার্থ কিনা? তোমার মতামত দাও।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
রবিউল আহসান এবং তার স্ত্রী দু'জনে ব্যাংক কর্মকর্তা। রবিউলের বাবা সম্প্রতি অবসরে গেছেন। রবিউল তার বাবার তেমন খোঁজ-খবর রাখতে পারে না। এ কারণে বাবার সাথে মাঝে মাঝেই তার ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। তাই রবিউল তার বাবাকে বেসরকারিভাবে গড়ে ওঠা একটি বিশেষায়িত প্রতিষ্ঠানে পাঠিয়েছে, যেখানে থাকা, খাওয়া ও চিকিৎসার ব্যবস্থা আছে।
বাংলাদেশে ১৯৬৯ সালে ঢাকার আরমানিটোলা হাই স্কুল ও চট্টগ্রাম মুসলিম হাই স্কুলে সর্বপ্রথম সমাজকর্মের একটি বিশেষায়িত শাখার প্রচলন হয়। ১৯৭১ সালে ১০টি হাই স্কুল এ কর্মসূচি সম্প্রসারিত হয়। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, উক্ত বিশেষায়িত শাখার প্রয়োজনীয়তা ও জনপ্রিয়তা থাকা সত্ত্বেও ১৯৮৪ সাল থেকে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
শামীম ও শাহিদা ২০০৮ সালে বিবাহ বন্ধনে আবন্ধ হয়। তারা শহরে একটি বাসা ভাড়া করে বসবাস করতে থাকে। ২ বছর পর তাদের একটি কন্যা সন্তানের জন্ম হয়। শিশুটি পিতামাতার যত্নে বড় হতে থাকে। ৫ বছর পর শিশুটিকে পার্শ্ববর্তী স্কুলে ভর্তি করে দেয়া হয়।