সমবায় সমিতির প্রকারভেদ
1.
জিকে প্রকল্পের পতিত জমিতে সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বন বিভাগের সহায়তা নিয়ে ইরফান মিয়া ও তার অন্য বন্ধুরা মিলে একটা সমবায় সমিতি গড়ে তুলে বৃক্ষরোপণ করে। সমিতির প্রতিটি শেয়ার ১০ টাকা মূল্যে ১০,০০০ শেয়ারে বিভক্ত। এতে সঞ্চয় জমা করে ঋণ নেয় এবং জমানো অর্থ বিভিন্ন খাতে বিনিয়োগ করে। এদিকে ইরফান মিয়া একাই সমিতির ৩,০০০ শেয়ার ক্রয়ের প্রস্তাব দিলে অন্য সদস্যরা তা প্রত্যাখ্যান করেন।
সমবায় সমিতির উপবিধি কী?
সমবায়ের মূলমন্ত্র কোনটি এবং কেন?
উদ্দীপকে ইরফান মিয়ারা উদ্দেশ্যের বিচারে কোন ধরনের সমবায় সমিতি গড়ে তুলেছে? ব্যাখ্যা কর।
শেয়ার ক্রয়ে ইরফান মিয়ার প্রস্তাব প্রত্যাখ্যানের যৌক্তিকতা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
মাধববাটির লিচু চাষিরা একত্রিত হয়ে 'আলোর ভুবন' নামে একটি সমবায় সমিতি গড়ে তোলে। ২০১৬ সালে তাদের অর্জিত মুনাফার পরিমাণ ছিল ১০,০০,০০০ টাকা। অপরদিকে কাজীপাড়ার ভুট্টা চাষিরা 'উত্তরণ' নামে একটি সমবায় সমিতি গড়ে তোলে। ২০১৬ সালে তাদের অর্জিত মুনাফার পরিমাণও ছিল ১০,০০,০০০ টাকা। 'উত্তরণ' সমবায় সমিতির জমাকৃত সঞ্চয় থেকে ঋণ সুবিধা দেওয়া হয় কিন্তু 'আলোর ভুবন' সমিতিটির সেরূপ কোনো ব্যবস্থা নেই।
রংপুরের তিস্তা পাড়ের জেলেরা তাদের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য একটি সমবায় সমিতি গঠন করেছেন। তাদের উৎপাদিত মৎস্য ঢাকার বাজারে বিক্রি করেন। গত বছর তাদের অর্জিত মুনাফার পরিমাণ ছিল ২,৫০,০০০ টাকা। তারা বিধিবদ্ধভাবে সংরক্ষিত তহবিল সংরক্ষণ করেন। বর্তমানে সমিতির প্রয়োজনে ৬০,০০০ টাকায় একটি ফ্রিজ ক্রয় করতে চান। এজন্য তারা সংরক্ষিত তহবিলকে কাজে লাগাতে চাইলেন।
মধ্যস্বত্বব্যবসায়ীদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ২০১৫ সালে কাশিমপুরের ২৫ জন তাঁত শিল্পী মিলে সমান সংখ্যক শেয়ার কেনার মাধ্যমে একটি নিবন্ধিত সমবায় সমিতি গঠন করল।
২০১৭ সাল পর্যন্ত তাদের অর্জিত মুনাফা ছিল নিম্নরূপ:
বছর | ২০১৫ | ২০১৬ | ২০১৭ |
মুনাফা | ৮৫,০০০ | ৮০,০০০ | ৯৫,০০০ |
তারা বিধিবদ্ধ ন্যূনতম তহবিল সংরক্ষিত করে। শুরু থেকেই তাদের সমিতিটি বেশ লাভজনক হয়ে উঠেছে।
ময়নামতি এলাকার ৫০ জন সদস্য মিলে একটি সমবায় সমিতির গড়ে তোলেন। তারা গৌরীপুর বাজার থেকে নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় করে সামান্য লাভে সমিতির সদস্যদের মধ্যে বিক্রি করেন। গত বছর তারা প্রচুর মুনাফা অর্জন করেন। যেকোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মতামত গ্রহণ করা হয়। কোন সদস্য এককভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেনা।