বিজ্ঞাপন ও এর বিষয়াবলি
1.
জেনারেল ইলেকট্রনিক্স একটি স্বনামধন্য ব্যবসায়ী প্রতিষ্ঠান। সম্প্রীতি তারা নতুন একটি মডেলের রেফ্রিজারেটর বাজারে ছেড়েছে। সম্ভাব্য ক্রেতাদের পণ্যটি সম্পর্কে জানানোর জন্য তারা কয়েকটি গণমাধ্যমের সাথে চুক্তি করে। কিন্তু আশানূরূপ বিক্রি না হওয়াই বিপণন ব্যবস্থাপক পণ্যটি ৫বছরের বিক্তয়োত্তর সেবা ও ১ বছরের ওয়ারেন্টি প্রদান করে বিক্রয় বাড়াতে সক্ষম।
সাময়িকী কাকে বলে?
"প্রচারেই প্রসার"-ব্যাখ্যা কর।
জেনারেল ইলেকট্রনিক্স তাদের পণ্য প্রসারের লক্ষ্যে কোন মাধ্যমটি ব্যবহার করেছেন? ব্যাখ্যা কর।
বিক্রয় বাড়াতে বিপণন ব্যবস্থাপকের নেওয়া বিক্রয় প্রসার কৌশলের ধারণাটি যথার্থতা মূল্যায়ন কর।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
'পিনন ফ্যাশন' ঢাকা নিউমার্কেট ও লাকী প্লাজায় দুইটি দোকানে নিজস্ব কারখানায় তৈরি থ্রিপিস ও পাঞ্জাবি বিক্রয় করে থাকে। প্রতিষ্ঠানটি একটি জনপ্রিয়
ফ্যাশন বিষয়ক সাপ্তাহিক পত্রিকায় থ্রিপিছ ও পাঞ্জাবীর বিজ্ঞাপন দিয়েছে। পূজার সময় বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে এটি থ্রিপিসের ওপর ২৫% এবং পাঞ্জাবির ওপর ২৭% ছাড় দিয়েছে। প্রতিষ্ঠানটির প্রত্যাশা বছর শেষে তাদের বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জিত হবে।
টেস্টি কনফেকশনারি তাদের উৎপাদিত কেক, মিষ্টি, সেমাই, পেটিস, বনরুটি ব্যাপক প্রচারের জন্য এমন একটি মাধ্যম ব্যবহার করে যার আবেদন ক্ষণস্থায়ী ও সহজে পরিবর্তনযোগ্য। কিন্তু ব্য অর্থ ব্যয় সত্ত্বেও প্রতিষ্ঠানটি কাঙ্ক্ষিত বিক্রয় লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়। এতে প্রতিষ্ঠানটি তার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়ে।
'ক্লিয়ার ফ্লাশ' মোবাইল জগতে একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। এটি প্রতিনিয়ত তাদের মোবাইল সেট-এর নিত্যনতুন ডিজাইন বাজারে ছাড়ে। তারা পণ্যের প্রচারের জন্য সংবাদপত্র ও টেলিভিশনের বিভিন্ন চ্যানেলের সাথে চুক্তিবদ্ধ হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটি পণ্যের বিক্রি বাড়ানোর জন্য লটারি মাধ্যমে পুরস্কারেরও ঘোষণা দিয়েছে।
'সুজান লিঃ' ২০১২ সাল থেকে তাদের উৎপাদিত বিটা-১ মোবাইল সেট বিপণন করে আসছে। শুরু থেকেই উন্নতমানের মোবাইল সেটের প্রচারের জন্য তারা দৈনিক পত্রিকা, টেলিভিশন ও বিশেষ ম্যাগাজিনের ক্ষেত্রে প্রচুর অর্থ ব্যয় করে আসছে। সম্প্রতি নতুন নতুন প্রতিযোগীর আবির্ভাব হওয়ায় প্রতিষ্ঠানটি মোবাইল ফোন সেটের বিক্রি বাড়ানোর উদ্দেশ্যে ম্যাসব্যাপী মোবাইল ফোন সেট ভেদে ১৫-৩৫% মূল্য ছাড় দেয়। এর ফলে ঐ প্রতিষ্ঠানের সেট কিনতে গ্রাহকদের আগ্রহ বেড়ে যায়। এ কারণে প্রতিষ্ঠানটি স্বল্প সময়ে কাঙ্ক্ষিত পরিমাণ মুনাফা অর্জনে সক্ষম হয়।