শিখনের প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ
1. জেরিন, সাবা ও তুহিন তিন ভাইবোন। সাবা বার বার পড়ে একটি কবিতা মুখস্ত করে। জেরিন অনেকক্ষণ চিন্তাভাবনা করে অংকের একটি সমস্যার সমাধান করে। অন্যদিকে তুহিন তার বাবার মত করে কথা বলে, পোশাকও পরে।
স্মৃতি কী?
শিক্ষণে বলবর্ধক গুরুত্বপূর্ণ কেন?
সাবার ক্ষেত্রে শিক্ষণের কোন উপাদানের প্রভাব লক্ষ করা যায়? ব্যাখ্যা করো।
জেরিন ও তুহিনের বুদ্ধিবৃত্তিক শিক্ষণগুলোর তুলনামূলক বিশ্লেষণ করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
দৃশ্যকল্প-১: অংকের ক্লাসে নাদিমকে স্যার একটি জটিল অংক করতে দিলে নাদিম অংকটার দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে থেকে গভীরভাবে চিন্তা করতে লাগল। তারপর হঠাৎ সে ইউরেকা বলে অংকটির সমাধান করে দিল।
দৃশ্যকল্প-২: কলেজের নির্বাচনী পরীক্ষায় ইংরেজি বিষয়ের রচনামূলক প্রশ্নের উত্তরে জান্নাত মোট ১০০ নম্বরের মধ্যে ৯০ নম্বরের উত্তর দিল এবং এর মধ্যে সে ১০ নম্বরের ভুল উত্তর দিল। অন্যদিকে জান্নাতের বড় বোন খাদিজা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ১০০ নম্বরের বহুনির্বাচনির মধ্যে ৮০টি নির্ভুল এবং ২০টি ভুল উত্তর করলো।
৪ বছরের লোপা কলিং বেলের শব্দ শুনে দরজা খুলতে যায়। সে একটি টেবিলের উপর ছোট টুল দিয়ে তার উপর দাঁড়িয়ে দরজা খুলে দিল। দীপা একদিন ঢাকা মেডিকেলে যাবার সময় শহিদমিনারের অবস্থান দেখতে পায়। ছোট্ট শিশু সোহানা তার মায়ের মতো করে অন্যদের শাসন করে।