হিন্দুধর্মে সংস্কার
1. তনয় বাবু উচ্চ পদে চাকরি করছেন। তিনি সংসারের সকল দায়িত্ব পালন করেন। সামাজিক সকল কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন। অন্যদিকে, বিকাশ বাবু তার ব্যবসায়ী পুত্র ও স্ত্রীকে সংসারের সকল দায়িত্ব দিয়ে সংসারত্যাগী হন। তিনি দেবগৃহে বিভিন্ন ভক্তিমূলক উপাসনার মাধ্যমে দিনাতিপাত করেন।
প্রত্যাহার কাকে বলে?
কীসের মাধ্যমে ঈশ্বরের প্রতি প্রেমভাব জাগ্রত হয়? ব্যাখ্যা করো।
উদ্দীপকের তনয় বাবু আশ্রমের যে স্তরে রয়েছেন তা পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করো।
উদ্দীপকের বিকাশ বাবু কি ধর্ম নির্দেশিত পথে হাঁটছেন? তোমার মতের সপক্ষে যুক্তি দাও।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
সজীবের বয়স এখন চার বছর। সে বড় হয়ে তার দাদুকে দেখেনি। তাই একদিন সজীব বাবার কাছে দাদু সম্পর্কে জানতে চাইলেন। তার বাবা বললেন যে, তোমার দাদু এখন আশ্রম জীবনের চতুর্থ পর্যায়ে জীবন ধারণ করছেন।
বিজন বাবু একজন সিদ্ধপুরুষ। তিনি মানুষের সুখশান্তির কথা চিন্তা করে সেবা আশ্রম প্রতিষ্ঠা করেন। মানুষের সেবার ভার নিজেই গ্রহণ করেন। তাঁকে স্মরণ করলে সকল বিপদ-আপদ থেকে তিনি আমাদের রক্ষা করেন। তার প্রতিষ্ঠিত আশ্রমটি বর্তমানে নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত। অন্যদিকে রাজন বাবু উনবিংশ শতকে লক্ষ করেন, হিন্দু সম্প্রদায়ের লোকজন দেবদেবীর পূজা নিয়ে ছোট ছোট দলে বিভক্ত হয়ে শক্তিহীন হয়ে পড়ছে। তখন তিনি বলেন, "সকল উপাস্য একই ব্রহ্মের বিভিন্ন প্রকাশ" সকলকে ব্রহ্মের সাধনার কথা জানালেন।