তাওয়াক্কুল,ইহসান
1. তাওয়াক্কুল বলতে বোঝায়-
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
রোহান এইচ, এস, সি পরীক্ষার্থী। আর কিছুদিন পরেই তার ফাইনাল পরীক্ষা। পরীক্ষায় ভাল ফলাফলের আশায় রোহান নিয়মিত লেখাপড়া করে এবং আল্লাহর সাহায্য প্রার্থনা করে। রোহানের এক বন্ধু তার কার্যকলাপ দেখে রোহানকে বলে, 'এত পড়াশুনা করে কী লাভ হবে? আল্লাহর উপর ছেড়ে দাও। তিনিই আমাদের ফলাফল ভাল করে দেবেন'। তাদের কথা-বার্তা শুনে রোহানের বাবা বললেন, 'চেষ্টা না করে হাত-পা গুটিয়ে থাকা বা ভালো ফলাফলের আশায় বসে থাকা ইসলামের আদর্শ নয়'।
শাহিন ও সাব্বির দুই বন্ধু একটি প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র। একদিন শাহিন তার বন্ধু সাব্বিরকে বলল, আমি এমন একটি দেশে গিয়েছিলাম, যেখানে সমাজের মানুষের মধ্যে হৃদ্যতা, আন্তরিকতা, বন্ধুত্ব ও সম্প্রীতির কোনো অভাব নেই। একথা শুনে সাব্বির বলল, পৃথিবীর সকল মানুষইতো আদি পিতা হযরত আদম (আ.) ও আদি মাতা হযরত হাওয়া (আ.)-এর সন্তান। পৃথিবীতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য জাতি, ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধভাবে কাজ করা উচিত।
অধ্যাপক আব্দুল হাই একাদশ শ্রেণির ইসলাম শিক্ষা পাঠদানকালে বললেন, ইসলামের বিধান হলো যারা বিত্তবান তারা অবশ্যই বছরান্তে নির্দিষ্ট পরিমাণ সম্পদ নির্ধারিত খাতে ব্যয় করবেন। এতে সম্পদ বৃদ্ধি পাবে, পবিত্র হবে এবং সমাজে ধনী ও গরিবের মাঝে বৈষম্য দূর হবে। তিনি আরও উল্লেখ করলেন, তার' প্রতিবেশী 'মিস্টার ওয়াই' একজন ধনী মানুষ। তিনি কারও সাথে ন্যায়নিষ্ঠ আচরণ করেন না। পাশের বাড়ির অসহায় লোকদের সাহায্যে এগিয়ে আসেন না।