বাংলাদেশে সংস্কৃতির ধরণ
1. তাসফিয়া শীতকালীন ছুটিতে নানাবাড়ি বেড়াতে যায়। সকালে নানুর হাতে বানানো পিঠা খেয়ে সে নানার সাথে ঘুরতে বের হয়। তার নানা এলাকায় বেশ প্রভাবশালী ব্যক্তি। লোকজন বেশ আন্তরিকভাবে তার সাথে কথা বলে। কিন্তু এখানকার মানুষজন মোবাইল ফোন, ইন্টারনেট ব্যবহার করলেও এসবের ইতিবাচক ব্যবহার এখনও শিখেনি। এখনও মানুষের মধ্যে অজ্ঞতা, কুসংস্কার বিদ্যমান, যা দেখে তাসফিয়া অবাক হয়।
'সমাজবিজ্ঞান সমীক্ষণ' গ্রন্থটি কার লেখা?
মানবসৃষ্ট সবকিছুই সংস্কৃতি'- উক্তিটি বুঝিয়ে লেখো।
উদ্দীপকে বাংলাদেশের কোন সংস্কৃতি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপকে বর্ণিত সামাজিক অবস্থা সাংস্কৃতিক ব্যবধানের ফল- বিশ্লেষণ করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
ঢাকা শহরে বেড়ে ওঠা রফিক ছোটবেলা থেকে গান, কবিতা আবৃত্তি ও অভিনয়ে পারদর্শী। আজকাল সে চিত্রকর্মের প্রতিও আকৃষ্ট হচ্ছে। গত ঈদের বন্ধে গ্রামে বেড়াতে এসে সে দেখে তার দাদাবাড়িতে বড় বড় খড়ের গাদা, গোয়াল ঘর, বড় উঠান। এসব দেখে তার ভাল লাগে। দাদাবাড়িতে খাবারের সময় এখনও যেসব থালাবাটি ব্যবহৃত হয়, তা শহরে দেখা যায় না। এমনকি খাদ্যাভ্যাসেও এখানে ভিন্নতা দেখা যায়। এ দেখে রফিক বেশ বিস্মিত হয়।
রতনপুর গ্রামের অধিকাংশ মানুষই অশিক্ষিত। চিকিৎসার জন্য এখানকার মানুষ ঝাড়-ফুঁক, তাবিজ-কবজের ওপরই বেশি নির্ভরশীল। সরকার তাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য একটি আধুনিক হাসপাতাল নির্মাণ করে দেয়। কিন্তু গ্রামের মানুষের বেশিরভাগই "আগের চিকিৎসা ব্যবস্থাতেই ভালো হয়" এই বিশ্বাসে অটল। হাসপাতালের ডাক্তাররা বোঝাতে চাইলেও তারা পুরোনো বিশ্বাস বদলাতে চায় না।
রবিন ছোটবেলা থেকেই শহরে বসবাস করছে। বাবার সাথে গ্রামে দাদার বাড়ি বেড়াতে গিয়ে সে দেখল, গ্রামের মানুষেরা সহজ-সরল, মিতব্যয়ী, আন্তরিক, বিনোদনপ্রিয়, শান্তিপ্রিয় ও ধার্মিক। অথচ শহরের মানুষের মধ্যে এর ভিন্নতা লক্ষ করা যায়।