মজুরি ও বেতন
1. তিতাস কারখানায় ৭০ জন শ্রমিক আছে। সপ্তাহে স্বাভাবিক কর্ম ঘণ্টা ৪৮ ঘণ্টা। ঘণ্টা প্রতি তারা ৫০ টাকা হারে স্বাভাবিক মজুরি পায়। জুন মাসের তৃতীয় সপ্তাহে কারখানা ৭২ ঘণ্ট চালু ছিল। ওভারটাইম মজুরির হার স্বাভাবিক মজুরির দেড়গুণ। শ্রমিকগণ নিয়মিত মজুরির ৬০% বাড়িভাড়া ভাতা, ৩০% যাতায়াত ভাতা, ১৫% টিফিন ভাতা এবং ৫% চিকিৎসা ভাতা পান। শ্রমিকগণ স্বাভাবিক মজুরির ১০% ভবিষ্যৎ তহবিলে, ৪% কল্যাণ তহবিলে দান করেন ও ২% যৌথ বিমা তহবিলে দান করেন।
জনপ্রতি ওভারটাইম মজুরির পরিমাণ নির্ণয় কর।
শ্রমিকদের মোট উপার্জনের পরিমাণ নির্ণয় কর।
শ্রমিকদের মোট কর্তনসহ নিট মজুরির পরিমাণ নির্ণয় কর।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
শওকত ট্রেডার্স এর দুইজন কর্মচারীর ২০২৩ সালের জুন মাসের বেতন সংক্রান্ত তথ্য নিম্নরূপ:
বিবরন | সালাম | কালাম |
|---|---|---|
মূল বেতন | ৫০,০০০ | ৪০,০০০ |
উৎস ভাতা | ৭৫% | ৭৫% |
চিকিৎসা ভাতা | ২৫% | ২৫% |
বাড়িভাড়া ভাতা | ৬০% | ৬০% |
প্রভিডেন্ট ফান্ড | ১০% | ১০% |
দলীয় বিমা | ৫০০ | ৫০০ |
প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকারী প্রতিষ্ঠানও সমপরিমাণ জমা করে।
আলফা ফ্যাক্টরীতে ৩ জন শ্রামিক কাজ করে। ৪৮ ঘন্টা সপ্তাহে মূল মজুরির হার ঘণ্ট্য প্রতি ১০ টাকা। ওভারটাইম কাজের জন্য মূল মজুরি হারের দ্বিগুণ হারে মজুরি প্রদান করা হয়। এছাড়া শ্রমিকগণ মূল মজুরির ১০% মহার্ঘ ভাতা, ৫০% বাড়ি ভাড়া ভাতা এবং ১০% যাতায়াত ভাতা পেয়ে থাকে। প্রত্যেক শ্রমিকের মূল মজুরি থেকে সপ্তাহে ১০% প্রভিডেন্ট ফান্ডের ছাঁদা এবং ২২ টাকা কল্যাণ তহবিলের চাঁদা বাবদ কর্তন করা হয়। ২০২৩ সালের জুলাই মাসের প্রথম সপ্তাহে শ্রমিকগণ নিম্নোক্ত শ্রমঘণ্টা কাজ করেছে।
শ্রমিকের নাম | মোট কর্মঘণ্টা |
|---|---|
X Y Z | ৫৬ ৫৪ ৫২ |
২০২৩ সালের জুন মাসের ফখরুল লিঃ এর দুইজন কর্মীর বেতন সংক্রান্ত তথ্য নিম্নরূপ:
বিবরণ | শাহীন | রিপন |
|---|---|---|
মূল বেতন | ৩০,০০০ টাকা | ২৪,০০০ টাকা |
মহার্ঘভাতা [মূল বেতনের] | ১০% | ১০% |
বাড়ি ভাড়া ভাতা [মূল বেতনের] | ৪০% | ৪০% |
উৎসব ভাতা | ১৫,০০০ টাকা | ১২,০০০ টাকা |
প্রভিডেন্ট ফান্ডে নিয়োগ কর্তা ও কর্মীর দান [মূল বেতনের] | ১০% | ১০% |
কল্যাণ তহবিলে চাঁদা [মূল বেতনের] | ২% | ২% |
শাহীন ৩ দিন ও রিপন ২ দিন বিনাবেতনে ছুটি কাটিয়েছেন।