দ্রব্য ও পণ্য
1.
তোহা ফার্মাসিউটিক্যাল লি. একটি স্বনামধন্য ওষুধ উৎপাদন প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে সাধারণ কিছু লোকের ওষুধের পাশাপাশি বেশ কয়েকটি জীবন রক্ষাকারী ওষুধ উৎপাদন করে আসছে। ওষুধের নিরাপদ ও অধিতর কার্যকর হওয়ায় প্রতিষ্ঠানটি উৎপাদনের ক্ষেত্রে কম্পিউটার নিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় পদ্ধতি ব্যবহার করে থাকে। গুনাগুন মানসম্পন্ন কার্যকর ঔষধ তৈরির কারণে প্রতিষ্ঠানটির ডাক্তার ও ফার্মাসিস্টদের কাছে আস্থা অর্জনে সক্ষম হয়। এতে প্রতিষ্ঠানটি অল্প সময়ের মধ্যে সাফল্য অর্জনের সক্ষম হয়।
উৎপাদন পরিকল্পনা কি?
মান সম্মত দ্রব্য উৎপাদন কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি কি উৎপাদন করে? ব্যাখ্যা কর।
উৎপাদন ব্যবস্থাপনার ক্রম বিবর্তনের পর্যায়ে উল্লেখপূর্বক "তোহা ফার্মাসিউটিক্যাল লিমিটেড" এর সাফল্যের কারণ বিশ্লেষণ কর।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
Lotus কোম্পানি জুন মাসে ১০,০০০ পিস জুতা উৎপাদন করে, যা আগস্ট মাসেই শেষ হয়ে যায়। এতে প্রতিষ্ঠানটি বেশ লাভবান হয়। বেশি লাভের প্রত্যাশায় প্রতিষ্ঠানটি সেপ্টেম্বর মাসে আরও ১৫,০০০ পিস জুতা উৎপাদন করে। কিন্তু সে সময় মাত্র ১২,০০০ পিস জুতা বিক্রি হয় এবং বাকি ৩,০০০ জুতা অবিক্রীত থেকে যায়। ফলে প্রতিষ্ঠানটি ক্ষতির সম্মুখীন হয়।
তাসফিয়া ফ্যাশন হাউস জুন মাসে ৩০০০ পিস গ্রীষ্মকালীন পোশাক তৈরি করে যা সেপ্টেম্বর মাসের মধ্যে সম্পূর্ণ বিক্রি হয়ে যায়। গ্রাহকদের চাহিদা থাকায় অক্টোবর মাসে প্রতিষ্ঠানটি ২০০০ পিস পোশাক তৈরি করে। কিন্তু ঋতু পরিবর্তনের কার পরবর্তীতে উৎপাদিত ৩০% পণ্য অবিক্রীত থেকে যায়। উত্ত পণ্য শেষ পর্যন্ত কম মূলে বিক্রি করতে হয়।
ট্রাস্ট টেলিকম লি. একটি মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান। উক্ত প্রতিষ্ঠানটি বিভিন্ন মূল্যমানের মোবাইল ফোন প্রস্তুত করে থাকে। সম্প্রতি প্রতিষ্ঠানটি লক্ষ করলো যে, তাদের কিছু উচ্চশ্রেণির রুচিশীল ক্রেতা মোবাইল ফোনে তাদের পছন্দমতো কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য প্রত্যাশা করে। তাই প্রতিষ্ঠানটি ঐসব ক্রেতাদের কথা চিন্তা করে তাদের ওয়েবসাইটের মাধ্যমে ক্রেতারা যাতে প্রত্যেকে তাদের স্বতন্ত্র পছন্দমতো মোবাইল ফোন প্রস্তুতের জন্য অর্ডার দিতে পারে সে ব্যবস্থা গ্রহণ করলো।
মি. জন "ম্যাক্স" ব্রান্ডের অত্যাধুনিক ঘড়ি প্রস্তুতকারক। তিনি ক্রেতাদের আয়, পছন্দ ও রুচি প্রভৃতি বিবেচনা করে স্বল্প সংখ্যক ক্রেতার নিকট থেকে অর্ডার গ্রহণ করেন এবং সে মোতাবেক ঘড়ি তৈরি করেন। তার উৎপাদিত ঘড়ির মূল্য অনেক বেশি হলেও গ্রাহকেরা পণ্য পেয়ে খুবই সন্তুষ্ট।