জাতির ধারণা ও সংজ্ঞা
1.
দক্ষিণ এশিয়ার একটি দেশে ভিন্ন আদর্শে বিশ্বাসী একদল শাসকগোষ্ঠী জনগণের উপর জোর শোষণ চালায়। ফলে এক অবিসংবাদিত নেতা জনগণকে উদ্দীপিত করে তোলে। ফলে জনগণের মাঝে রাজনৈতিক সচেতনতার সৃষ্টি হয় ও তারা ঐক্যবদ্ধ হতে আগ্রহী হয়।
দেশপ্রেম কী?
যুক্তরাষ্ট্রীয় মনোভাব ব্যাখ্যা করো।
উদ্দীপকে জনগণের মধ্যে কোন ধারণার জন্ম হয়েছে? ব্যাখ্যা করো।
উক্ত ধারণা সৃষ্টিতে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? ব্যাখ্যা করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
উৎপত্তিগত দিক থেকে 'জাতি' ও 'জাতীয়তা' বলতে একই বংশোদ্ভূত জনসমষ্টিকে বোঝানো হলেও আধুনিককালে জাতি ও জাতীয়তার মধ্যে পার্থক্য খুঁজে পাওয়া যায়। জাতি হচ্ছে জাতীয়তাবাদী চেতনারই ফসল। ভাষা ও সংস্কৃতিভিত্তিক ঐক্যই বাঙালি জাতীয়তাবাদের মূলভিত্তি। বাংলাদেশ স্বাধীন হয়েছে ভাষা ও সংস্কৃতিভিত্তিক জাতীয়তাবাদ উন্মেষের ফলে।
১৯৪৭ সালে ভারত ও পাকিস্তান বিভক্ত হওয়ার পর পাকিস্তানের রাষ্ট্র ভাষা কী হবে তা নিয়ে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব চলছিল। ১৯৫২ সালের রাষ্ট্রভাষা আন্দোলন সমগ্র বাঙালি জাতিতে একতাবদ্ধ করেছিল। সালাম, বরকত, রফিক ও জব্বারসহ আরও অনেকে শাহাদত বরণ করেন। ভাষা আন্দোলনের চেতনাই পরবর্তীতে বাঙালি জাতিকে স্বাধীনতা আন্দোলন তথা মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ করেছিল এবং স্বাধীন জাতি হিসেবে বিশ্বের মানচিত্রে আত্মপ্রকাশ করে।
ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত হয়ে 'ক' নামক স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। ঐ রাষ্ট্রের পশ্চিম অঞ্চল পূর্ব অঞ্চলকে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ক্ষেত্রে অন্যায়ভাবে শাসন ও শোষণ শুরু করে। কিন্তু এক সম্মোহনী নেতার নেতৃত্বে পূর্ব অঞ্চলের দেশপ্রেমিক মানুষরা এই অপশাসনের বিরুদ্ধে মরণপণ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং যুদ্ধে জয়লাভ করে। পৃথিবীর বুকে জন্ম হয় এক নতুন স্বাধীন রাষ্ট্রের।