১৯৭০' এর নির্বাচন
1.
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মায়ানমার ছিল একটি সামরিক শাসিত দেশ। দীর্ঘদিন সেখানে অংসান সূচির নেতৃত্বে সামরিক শাসনবিরোধী আন্দোলন গড়ে ওঠে। সামরিক সরকার আন্দোলন দমনের জন্য নির্যাতন যত বাড়িয়েছে আন্দোলন ততই জোরদার হয়েছে। এক সময় সামরিক শাসক দেশটিতে নির্বাচন দিতে বাধ্য হয় এবং এতে সূচি'র দল বিপুলভাবে জয়লাভ করে।
রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কত সালে গঠিত হয়?
ছয় দফাকে বাঙালির মুক্তির সনদ বলা হয় কেন?
উদ্দীপকের নির্বাচন তোমার পাঠ্যপুস্তকের কোন নির্বাচনের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর ।
পাঠ্যপুস্তকে উল্লিখিত নির্বাচন বাংলাদেশের স্বাধীনতা লাভে কি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল? যুক্তি দাও।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
ড. আবুল হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ১৯৭০ সালের সাধারণ নির্বাচন ছিল পূর্ব পাকিস্তানের বাঙালি জনগণের সর্বপ্রথম অধিকার আদায়ের নির্বাচন। এ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় পাকিস্তানি শাসকগোষ্ঠির মনোবল ভেঙ্গে দেয়। শেষ পর্যন্ত নানা টালবাহানা করে তারা আওয়ামী লীগ প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে ক্ষমতা হস্তান্তর করেনি। তা সত্ত্বেও এ নির্বাচনের মাধ্যমে বাঙালির। ৬ দফা ও এগার দফা বাস্তবায়নের পথ অনেক সহজ হয়
সম্প্রতি অনুষ্ঠিত মিয়ানমারের সাধারণ নির্বাচনে সেনা-সমর্থিত ক্ষমতাসীন দলের ভরাডুবি ঘটিয়ে গণতন্ত্রকামী নেত্রী অংসান সুচি'র বিরোধী দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) জয়ী হয়েছে। উচ্চ ও নিম্নকক্ষ মিলিয়ে সুচি'র দল ৮৫ শতাংশ আসন পেয়েছে বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়। দেশটিতে গত ২৫ বছরের মধ্যে এটাই ছিল। সত্যিকার অর্থে গণতান্ত্রিক নির্বাচন।
নিচের ছকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
দল | সাধারণ আসন | সংরক্ষিত মহিলা আসন | সর্বমোট আসন |
|---|---|---|---|
আওয়ামী লীগ | ১৬০ | ৭ | ১৬৭ |
পাকিস্তান পিপলস পার্টি | ৮৩ | ৫ | ৮৮ |
ন্যাপ (ওয়ালী) | ৬ | ১ | ৭ |