সমবায় সমিতির প্রকারভেদ
1. দিনাজপুরের ৩০ জন কৃষক ২০২০ সালে মধ্যস্থব্যবসায়ীদের থেকে রক্ষা পাওয়ার জন্য সবজি উৎপাদন, সার বীজ ক্রয় এবং উৎপাদিত সবজি একই দামে বিক্রয়ের উদ্দেশ্যে একটি সমবায় সমিতি গঠন করেন। বিগত দু'বছরে সমিতির অর্জিত মুনাফার পরিমাণ ছিল যথাক্রমে ৫০,০০০ টাকা এবং ৭০,০০০ টাকা। বর্তমান সদস্যদের কাছ থেকে কৃষিপণ্য সংগ্রহ করতে একটি অটো ভ্যান ক্রয় করা দরকার। ভ্যানটির বাজার মূল্য ৪০,০০০ টাকা। সমিতির সিদ্ধান্ত হলো- সংরক্ষিত তহবিল হতে অর্থায়ন করে উক্ত ভ্যান ক্রয় করবে।
সমবায় অর্থ কী?
মিশ্র সমবায় সমিতি বলতে কী বোঝায়?
উদ্দীপকের সংগঠনটি সদস্যদের প্রকৃতির ভিত্তিতে কোন ধরনের সমবায় সমিতি? ব্যাখ্যা করো।
সমিতির সিদ্ধান্ত অনুযায়ী তারা অটো ভ্যান ক্রয় করতে পারবে কি? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
রংপুরের তিস্তা পাড়ের জেলেরা তাদের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য একটি সমবায় সমিতি গঠন করেছেন। তাদের উৎপাদিত মৎস্য ঢাকার বাজারে বিক্রি করেন। গত বছর তাদের অর্জিত মুনাফার পরিমাণ ছিল ২,৫০,০০০ টাকা। তারা বিধিবদ্ধভাবে সংরক্ষিত তহবিল সংরক্ষণ করেন। বর্তমানে সমিতির প্রয়োজনে ৬০,০০০ টাকায় একটি ফ্রিজ ক্রয় করতে চান। এজন্য তারা সংরক্ষিত তহবিলকে কাজে লাগাতে চাইলেন।
মধ্যস্বত্বব্যবসায়ীদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ২০১৫ সালে কাশিমপুরের ২৫ জন তাঁত শিল্পী মিলে সমান সংখ্যক শেয়ার কেনার মাধ্যমে একটি নিবন্ধিত সমবায় সমিতি গঠন করল।
২০১৭ সাল পর্যন্ত তাদের অর্জিত মুনাফা ছিল নিম্নরূপ:
বছর | ২০১৫ | ২০১৬ | ২০১৭ |
মুনাফা | ৮৫,০০০ | ৮০,০০০ | ৯৫,০০০ |
তারা বিধিবদ্ধ ন্যূনতম তহবিল সংরক্ষিত করে। শুরু থেকেই তাদের সমিতিটি বেশ লাভজনক হয়ে উঠেছে।
ঢাকায় ২৫ জন জুতা প্রস্তুতকারী কারখানার মালিক একত্রিত হয়ে আইনগত সত্তাবিশিষ্ট একটি ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলেন। প্রতিষ্ঠানটি গত তিন বছর যাবত যথাক্রমে, ৮,০০,০০০ টাকা, ১০,০০,০০০ টাকা ও ১২,০০,০০০ টাকা মুনাফা অর্জন করে। অর্জিত মুনাফা বিধি মোতাবেক সঞ্চিত তহবিলে রেখে অবশিষ্ট টাকা নিজের মধ্যে বণ্টন করে নেন। তারা নিজেদের আবাসন সমাধানের জন্য বসুন্ধরায় এককালীন ৯,০০,০০০ টাকা প্রদান করে কিস্তিতে একটি প্লট কেনার সিদ্ধান্ত নেন।
জনাব হানিফ পেশায় একজন দিনমজুর। তিনি তার মতো আরও ১৯ জন দিনমজুরকে সঙ্গে নিয়ে আর্থিক অবস্থার উন্নতির লক্ষ্যে একটি সংগঠন গড়ে তোলেন। এখন তারা সপ্তাহে ২০০ টাকা করে সঞ্চয় হিসেবে জমা দেন। জমাকৃত টাকা তারা বিনিয়োগ করে এবং নিজেরাও প্রয়োজনে সেখান থেকে ঋণ নেন। ২০২২ সালে তারা ৫০,০০০ টাকা মুনাফা অর্জন করেন এবং ৩৪,০০০ টাকা লভ্যাংশ হিসেবে বণ্টনের সিদ্ধান্ত নেন।