বৈজ্ঞানিক আরোহের উদাহরণ ও সংজ্ঞা
1. দৃশ্যকল্প-১: আমার জীবনের অভিজ্ঞতায় আমি যত কুকুর দেখেছি তারা সব প্রভুভক্ত। অতএব, সব কুকুর হয় প্রভুভক্ত। দৃশ্যকল্প-২: সুমন টেলিভিশনে খবর শুনে জানতে পারলো যে, ঢাকা, চট্টগ্রাম,
সিলেট, রাজশাহী সব জেলার মানুষ 'X' নামক ভ্যাকসিন নিয়ে 'Y' রোগ থেকে নিষ্কৃতি লাভ করেছে। অতএব সে তার বাবাকে বললো, বাংলাদেশের সব জেলার
মানুষই 'X' নামক ভ্যাকসিন নিয়ে 'Y' রোগ থেকে নিষ্কৃতি লাভ করেছে।
সাদৃশ্যমূলক অনুমান কী?
কার্যকারণ নীতিকে আরোহের আকারগত ভিত্তি বলা হয় কেন?
দৃশ্যকল্প-১ এ কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
'দৃশ্যকল্প-২-এ যে আরোহের ইঙ্গিত পাওয়া যায় তার মূল্য সর্বাধিক'- উত্তরের সপক্ষে তোমার বক্তব্য উপস্থাপন করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
দৃশ্যকল্প-১:
সক্রেটিস হয় জ্ঞানী।
এরিস্টটল হয় জ্ঞানী
প্লেটো হয় জ্ঞানী
অতএব, সকল দার্শনিক হয় জ্ঞানী।
দৃশ্যকল্প-২:
আমি এ যাবৎ যত আফ্রিকার মানুষ দেখেছি তারা সবাই কালো বর্ণের। অতএব, আফ্রিকার সব মানুষ হয় কালো।
দৃশ্যপট-১:
গরু হয় চতুষ্পদ।
হরিণ হয় চতুষ্পদ।
বাঘ হয় চতুষ্পদ।
সিংহ হয় চতুষ্পদ।
অতএব, সকল পশু হয় চতুষ্পদ।
দৃশ্যপট-২:
আমি এ যাবৎ যত মানুষের সাথে মিশেছি, তারা সবাই কৃপণ। অতএব, সকল মানুষ হয় কৃপণ।
যুক্তি-১: সানির রক্তের রং হয় লাল।
আদির রক্তের রং হয় লাল।
রানীর রক্তের রং হয় লাল।
সকল মানুষের রক্তের রং হয় লাল।
যুক্তি-২: এ পর্যন্ত যত তেঁতুল খেয়েছি সবই টক। অতএব সকল তেঁতুল হয় টক।
দৃশ্য-১: বিশিষ্ট পুষ্টিবিদ গবেষণা করে দেখলেন, আপেল, কমলা, পেয়ারা, আনারস ইত্যাদি পুষ্টিকর। এতে তিনি ধারণা করলেন যে, সব ফল হয় পুষ্টিকর।
দৃশ্য-২: জাপানে অবস্থানকারী এক বাংলাদেশি জানালেন যে, তিনি এ যাবৎ যত জাপানি দেখেছেন তাঁরা সবাই পরিশ্রমী। তাই তিনি মনে করেন, সব জাপানি হয় পরিশ্রমী।