ভোক্তা বাজার
1.
দৃশ্যকল্প-১: বর্তমানে বাজারে ক্রিস্টাল পুঁতির ব্যাগের চাহিদা বেশি। তাই মিসেস রাবেয়া 'হক স্টোর' থেকে ক্রিস্টাল পুঁতি ও রক সুতা ক্রয় করেন এবং তা দিয়ে নান্দনিক ডিজাইনের ব্যাগ তৈরি করে বাজারে বিক্রয় করেন। দৃশ্যকল্প-২ : মিসেস আয়েশা কাজী স্টোর থেকে নিজের ব্যবহার্য জিনিসপত্র যেমন- তেল, শ্যাম্পু, কন্ডিশনার, বডিলোশন ইত্যাদি ক্রয় করেন এবং উক্ত পণ্যসামগ্রী ব্যবহার করে তিনি বেশ সন্তুষ্ট।
বাজার কী?
ভোক্তাদেরকে কেন বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দুতে রাখা হয়? ব্যাখ্যা কর।
উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ মিসেস আয়েশা কোন বাজারের সদস্য? ব্যাখ্যা কর।
উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ মিসেস রাবেয়া যে বাজারের সদস্য সেই বাজারের ক্রেতারা কী নিজেরাই ক্রয় সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন? সপক্ষে মতামত বিশ্লেষণ কর।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
‘ইস্পিতা কার লি.’ একটি মোটর গাড়ি আমদানিকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি উচ্চ মধ্যবিত্ত শ্রেণির ক্রেতাদের রুচি, চাহিদা ও আর্থিক সামর্থ্য বিবেচনা করে গাড়ি আমদানি ও বিক্রয় করে। ফলে অল্প সময়ের মধ্যে প্রতিষ্ঠানটি সাফল্য অর্জনে সক্ষম হয়। ক্রেতারাও এসব গাড়ি ব্যবহার করে সন্তুষ্ট।
সেতু গ্রামীণ ব্যাংক থেকে ১ (এক) লক্ষ টাকা ঋণ নিয়ে ৬,০০০ (ছয় হাজার)টি মুরগি কেনেন। এরপর নিজ বাড়িতে একটি মুরগির খামার প্রতিষ্ঠা করেন। মুরগিগুলো ডিম দেওয়া শুরু করেছে। উৎপাদিত ডিম তিনি গ্রামের বিভিন্ন বাড়িতে চাহিদানুযায়ী সরবরাহ করেন। অনেক সময় বেশকিছু ডিম অবিক্রীত অবস্থায় থেকে যায়। এমন পরিস্থিতিতে তিনি ভোক্তাদের পেশা, আয়, আয়তন প্রভৃতি বিবেচনা করে নিজ জেলা সদরের অভিজাত এলাকায় ডিম সরবরাহের কথা ভাবছেন।
'কমফোর্ট' কক্সবাজারে সমুদ্র সৈকতের পাশে অবস্থিত একটি হোটেল। অসংখ্য ভ্রমণপিপাসু সমুদ্র সৈকতে ঘুরতে যায়। রাত্রি যাপনের জন্য এখানে অনেক হোটেল আছে। 'কমফোর্ট' হোটেলসহ প্রতিটি হোটেলের ভাড়ার পরিমাণ প্রায় একই থাকে। ইচ্ছা করলেও তারা অতিরিক্ত ভাড়া আদায় করতে পারে না। গ্রীষ্মকালে ভ্রমণকারীর সংখ্যা কম থাকে বলে 'কমফোর্ট' হোটেলের মালিক ঐ সময় ভাড়ার ৩০% ছাড় ঘোষণা করে ।
সুবিধবাজার সিলেটের একটি পরিচিত বাজার। এ বাজার হতে ক্রেতারা তাদের প্রয়োজনীয় নানা ধরনের পণ্য ক্রয় করতে পারে। শতশত ব্যবহারকারী এ বাজার হতে পণ্য কয় করলেও কোনো উৎপাদক এখান হতে পণ্য ক্রয় করে না। অন্যদিকে সিলেটের বন্দর বাজারের কালীঘাট এলাকার সিলেট জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ক্ষুদ্র ব্যবসায়ীরা পাইকারি মূল্যে প্রচুর পরিমাণে পণ্য ক্রয় করে নিজের এলাকায় নিয়ে অন্যান্য ক্ষুদ্র ব্যবসায়ী ও ভোক্তাদের নিকট বিক্রয় করেন। এভাবে লেনদেনের পুনঃপৌনিকতার কারণে দেশের অর্থনীতির চাকা সচল হচ্ছে।