সাদৃশ্যমান
1. দৃষ্টান্ত-১: কাক হয় দ্বিপদ পাখি, শালিক হয় দ্বিপদ পাখি, ঘুঘু হয় দ্বিপদ পাখি, সুতরাং, সকল পাখি হয় দ্বিপদ।
দৃষ্টান্ত-২: আমি এ যাবৎ যত লাল ফুল দেখেছি তার সবই গন্ধহীন। অতএব, সকল লাল ফুল গন্ধহীন।
আরোহ কী?
আরোহমূলক লম্ফকে আরোহের প্রাণ বলা হয় কেন?
দৃষ্টান্ত-২ এ সংঘটিত অনুপপত্তি ব্যাখ্যা করো।
দৃষ্টান্ত-১ এবং দৃষ্টান্ত-২ এর দ্বারা নির্দেশিত আরোহের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
আলাল ও দুলাল যমজ দু'ভাই। চেহারায় যেমন মিল আছে তেমনি একই রকম পোশাক পরিধান করে। দু'ভাই লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করে। এ বছর আলাল বিকেএসপি'তে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। বাবা ধারণা করলেন, দুলালও আগামী বছর বিকেএসপি'তে ভর্তি হওয়ার সুযোগ পাবে।
দৃশ্যকল্প-১: টেংরা, পুটি, শিং, বাতাসী, মলা প্রভৃতি মিঠা পানির মাছে ক্যালসিয়াম আছে। সুতরাং সব মিঠা পানির মাছে ক্যালসিয়াম আছে।
দৃশ্যকল্প-২: এ পর্যন্ত রাজশাহরি যত ধরনের আম খেয়েছি সব আমই মিষ্টি ও সুস্বাদু। তাই বলা যায় সব আমই মিষ্টি ও সুস্বাদু।
দৃশ্যকল্প-১:
আম হয় পুষ্টিকর জাম হয় পুষ্টিকর কলা হয় পুষ্টিকর ... সকল ফল হয় পুষ্টিকর
দৃশ্যকল্প-২: রহমান বলল, আমি এ যাবৎ যত ইংল্যান্ডবাসী দেখেছি তারা সবাই ইংরেজি ভাষায় কথা বলে। অন্য কোনো ভাষায় কথা বলতে দেখিনি। সুতরাং সকল ইংল্যান্ডবাসী ইংরেজি ভাষায় কথা বলে।
গিয়াসের বাবা ঢাকার রামপুরা টেলিভিশন সেন্টারের পাশে বাড়ি করার জন্য জমি ক্রয় করলেন। জমিটি চারিদিকে সমান এবং জমির পাশেই রাস্তা আছে। গিয়াস বুঝতে পারল যে, এটি একটি বর্গাকৃতির জমি। কারণ বর্গক্ষেত্রের চারটি বাহু সমান।