Loading ...
সরলরৈখিক পদ্ধতি
1. নয়ন লিমিটেড ২০২১ সালের ১ জুলাই তারিখে ৩,০০,০০০ টাকা দিয়ে একটি আসবাবপত্র ক্রয় করেন। প্রতিষ্ঠানটি ২০২২ সালের ১ জানুয়ারি তারিখে ২,০০,০০০ টাকা দিয়ে আরও একটি আসবাবপত্র ক্রয় করে। প্রতি বছর ডিসেম্বর ৩১ তারিখে হিসাবকাল শেষ হয়। অবচয়ের হার ১০%। প্রতিষ্ঠানটি সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করে থাকে।
সরলরৈখিক পদ্ধতিতে প্রথম দুই বছরের অবচয়ের পরিমাণ নির্ণয় করো।
প্রথম দুই বছরের জাবেদা দাখিলা দাও।
প্রথম দুই বছরের আসবাবপত্র হিসাব ও পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
মিরাজ এন্টারপ্রাইজ ২০২২ সালের ১ জুলাই ১,৬০,০০০ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করে। ঐ একই তারিখে মেশিনটি সংস্থাপন করা হয় যার জন্য ৪০,০০০ টাকা ব্যয় হয়েছিল। মেশিনটির কার্যকর আয়ুষ্কাল ১০ বছর এবং ভগ্নাবশেষ মূল্য ২০,০০০ টাকা। প্রতিষ্ঠানটি সরলরৈখিক পদ্ধতিতে অবচয় গণনা করে এবং প্রতি বছর ৩১ ডিসেম্বর হিসাব বছর শেষ করে।
সাহেনা মেশিনারীজ ২০২০ সালে ১ জানুয়ারি তারিখে ৪,০০,০০০ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করেন। মেশিনটির পরিবহন ব্যয় ও সংস্থাপন ব্যয় যথাক্রমে ২০,০০০ টাকা ও ৩০,০০০ টাকা। মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল ধরা হয় ১০ বছর এবং ভগ্নাবশেষ মূল্য ধরা হয় ৫০,০০০ টাকা। প্রতি বছরে ৩১ ডিসেম্বর তারিখে হিসাব বন্ধ করা হয়। স্থির কিস্তি পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়।
গুপ্ত কোম্পানি ২০২১ সালের ১ জানুয়ারি তারিখে ২.৮০,০০০ টাকায় একটি মেশিন ক্রয় করে। এটার সংস্থাপন খরচ ছিল ২০,০০০ টাকা। আনুমানিক আয়ুষ্কাল ১০ বছর ও ভগ্নাবশেষ মূল্য ১০,০০০ টাকা। ২০২৩ সালের ১ জুলাই তারিখে মেশিনটি ২,২০,০০০ টাকায় বিক্রি করা হয়েছিল। ৩১ ডিসেম্বর তারিখে হিসাব সমাপ্ত করা হয়। সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়।