শিল্প পুজি গঠনে শেয়ার মার্কেটের অবদান
1. নাহিদা আফরোজ সরকারি স্কুলের একজন অবসরপ্রাপ্ত শিক্ষিকা । তিনি সাধারণ ভবিষ্যৎ তাহবিল ফান্ড থেকে ৩০ লক্ষ টাকা পেয়েছেন। তার মধ্যে ২০ লক্ষ টাকা দিয়ে সঞ্চয়পত্র কিনেছেন। অবশিষ্ট ১০ লক্ষ টাকা দিয়ে তিনি আই পি ও এর মাধ্যমে কিছু শেয়ার এবং শেয়ারবাজার থেকে কিছু শেয়ার কিনেছেন ।
শেয়ারবাজার কীঢ ?
বন্ড থেকে শেয়ার কীভাবে পৃথক ?
উদ্দীপকে বর্ণিত নাহিদা আফরোজ কর্তৃক ক্রীত দু’ধরনের শেয়ারের মধ্যে পার্থক্য দেখাও।
‘নাহিদা আফরোজের শৌষক্ত বিনিয়োগ ঝুঁকিপূর্ণ হলেও অধিক মুনাফা পাওয়ার সম্ভবনা আছে ‘ -বিশ্লেষণ করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
মিসেস রেবেকা সুলতানা একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। তিনি নগদ ৫ লক্ষ টাকা পেনশন পেয়েছেন। স্বামীর পরামর্শে ৪ লক্ষ টাকা পারিবারিক সঞ্চয়পত্র ক্রয় করলেন এবং অবশিষ্ট টাকা দিয়ে 'ঢাকা স্টক এক্সচেঞ্জ'-এ বিভিন্ন কোম্পানির কিছু শেয়ার ক্রয় করলেন।
আতিক একজন মুদি দোকানদার। সেই সাথে সে শেয়ারবাজারে শেয়ার কেনা-বেচাও করে। সে শেয়ারের দাম কমলে শেয়ার কেনে ও দাম বাড়লে শেয়ার বিক্রি করে। এতে আতিক সাহেব লাভবান হতে থাকে এবং তার পুঁজির পরিমাণ বাড়তে থাকে। তাকে দেখে অনেকে শেয়ার ব্যবসায় আকৃষ্ট হয়।
সাফিন ও নাফিনসহ সাত বন্ধু তাদের নিজস্ব মূলধন নিয়ে একটি কারবার আরম্ভ করলেন। সম্ভাবনাময় হওয়ায় কারবারটি সম্প্রসারণের জন্য তারা পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহের চিন্তা করলেন। সাফিন এমন একটি অনুমোদিত মূলধনের কথা চিন্তা করল যার দ্বারা কোম্পানির মালিকানা নির্দেশ করে এবং লাভ-ক্ষতির অংশীদারিত্ব নিশ্চিত করে। অন্যদিকে নাফিন এমন একটি দলিল ক্রয়ের সিদ্ধান্ত নেয় যা দ্বারা নির্দিষ্ট হারে সুদ পাবে কিন্তু কোম্পানির লভ্যাংশের আংশীদার হতে পারবে না।
মানিক এবং রতন দুই বন্ধু। দুজনেই অনার্সের ছাত্র। তারা প্রাইভেট টিউশনি করে প্রচুর টাকা আয় করেন। সঞ্চিত অর্থ বিনিয়োগের জন্য তারা স্কয়ার কোম্পানির শেয়ার ক্রয়ের জন্য আবেদন করেন। আবেদনকারীর সংখ্যা বেশি হওয়ায় লটারির মাধ্যমে শেয়ার বিতরণ করা হয়। লটারিতে জিতে মানিক স্কয়ার কোম্পানির শেয়ার ক্রয় করেন। অন্যদিকে লটারিতে হেরে রতন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ থেকে ব্রোকার হাউসের মাধ্যমে 'একমি' কোম্পানির শেয়ার ক্রয় করেন।