সমাজজীবনে ভৌগোলিক উপাদানের প্রভাব
1. নিচের ছকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ

কোন অঞ্চল মানুষের বসবাসের উপযোগী?
বংশগতি বলতে কী বোঝায় ?
উপরের ছকে 'ক' চিহ্নিত স্থানে সমাজজীবনের প্রভাব বিস্তারকারী যে উপাদানটির ইঙ্গিত রয়েছে তা বর্ণনা করো ।
তুমি কি মনে কর, উক্ত উপাদানটি সমাজব্যবস্থাকে নানাভাবে প্রভাবিত করে? উত্তরের পক্ষে যুক্তি দাও।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
নগরের প্রতিদিনের যানজট, অপরিকল্পিত দালানকোঠা ও ঘিঞ্জি পরিবেশ আর ভালো না লাগায় মুগ্ধ তার বাবা-মাকে নিয়ে বান্দরবান বেড়াতে যায়। সেখানে যে হোটেলে তারা অবস্থান করে, তা ছিল বাঁশ, বেত ও ছনের তৈরি একটি ঘর। সেখানে পাহাড়-পর্বত, আঁকা-বাঁকা রাস্তা খাবার-দাবার প্রত্যেকটি বিষয় তার ভালো লেগেছে।
নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
নৃগোষ্ঠী | বসবাসরত এলাকার নাম | দৈহিক বৈশিষ্ট্য | ধর্ম |
|---|---|---|---|
A | কক্সবাজার, পটুয়াখালী, বরগুনা, বরিশাল | নাক কিছুটা চ্যাপ্টা, চুল কালো, দেহের রং ফরসা | বৌদ্ধ ধর্মাবলম্বী |
B | বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার | মঙ্গোলীয় নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত | সনাতন ধর্মাবলম্বী |
C | বান্দরবান, কক্সবাজার, পটুয়াখালী, খাগড়াছড়ি | গায়ের রং বাদামি, সুঠাম দেহের অধিকারী | বৌদ্ধ |
ঢাকার ইট পাথরের দালানকোঠা, কংক্রিটের রাস্তা, ট্রাক, বাস, গাড়ির হর্নের বিকট শব্দ, জনস্রোত আর তীব্র যানজট ঠেলে অফিসে যাওয়ার একঘেয়েমিতে হাঁপিয়ে উঠেন মিসেস মাসুমা। ক্লান্তি কাটাতে তিনি চলে যান সুন্দরবন। তিনি লক্ষ করেন সুন্দরবন সংলগ্ন শান্ত-নিবিড় গ্রামের ঘরগুলোর অধিকাংশই গোলাপাতার তৈরি। যাতায়াতের বাহন একমাত্র নৌকা। মানুষের পেশা মধু সংগ্রহ, সমুদ্র ও নদীতে মাছ ধরা। সুন্দরবন এলাকার মানুষের জীবনযাত্রা তাকে প্রশান্তি দেয়।
তথ্য-১: সাজিদের গায়ের রং শ্যামলা। তবে তার সন্তানরা তাদের বিদেশিনী মায়ের মতো নীল চোখ ও ফর্সা গায়ের রঙ পেয়েছে।
তথ্য-২: জাপান পৃথিবীর অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। তাই সে দেশের বাড়িগুলো কাঠের মতো হালকা উপকরণ দিয়ে তৈরি হয়।