ক্রম হ্রাসমান পদ্ধতি
1. নিটল কোম্পানি ১ জানুয়ারি, ২০১১ সালে ৫,০০,০০০ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করে। মেশিনের সাথে সম্পৃক্ত খরচ হিসাবে পরিবহন ব্যয় ৬০,০০০ টাকা এবং সংস্থাপন ব্যয় বাবদ ৯০,০০০ টাকা খরচ হয়। মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল ১০ বছর এবং ভগ্নাবশেষ মূল্য ৫০,০০০ টাকা। প্রতি বছর ৩১ ডিসেম্বর তারিখে হিসাব বর্ষ শেষ হয়। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়ের হার নির্ণয় করো।
প্রথম দুই বছরের জাবেদা দাখিলা দাও।
প্রথম চার বছরের অবচয় খরচ হিসাব প্রস্তুত করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
খাঁন অটো ২০২৩ সালের ১ জুলাই তারিখে ১০,০০,০০০ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করে। মেশিনটির ওপর ১৫% ভ্যাট প্রদান করা হয়। মেশিনটির জন্য আনয়ন খরচ ১০,০০০ টাকা ও সংস্থাপন খরচ বাবদ ১৫,০০০ টাকা প্রদান করা হয়। মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল ৪ বছর। মেশিনটির জীবনকাল শেষে অনুমিত ভগ্নাবশেষ মূল্য পাওয়া যাবে ১,৫০,০০০ টাকা। প্রতিষ্ঠানটি ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করে।
ইব্রাহিম ট্রেডার্স ২০১৯ সালের ১ জানুয়ারি তারিখে ৮,৮০,০০০ টাকায় একটি মেশিন আমদানি করে। মেশিনটির আয়ুস্কাল ৫ বছর। আয়স্কাল শেষে মেশিনটির ভগ্নাবশেষ মূল্য পাওয়া যাবে ৮০,০০০ টাকা। ৩১.১২.২০২৩ তারিখে ইব্রাহিম ট্রেডার্স উক্ত যন্ত্রটি ৬০,০০০ টাকায় বিক্রয় করে। প্রতিষ্ঠানটি প্রতি বছর ৩১ ডিসেম্বর তারিখে বার্ষিক হিসাব সমাপ্ত করে এবং ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করে।
ওয়ালটন কোম্পানি ১ জানুয়ারি ২০২০ সালে ৫,০০,০০০ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করে। মেশিনটি পরিবহন বাবদ ৬০,০০০ টাকা ও সংস্থাপন বাবদ ৯০,০০০ টাকা ব্যয় হয়। মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল ১০ বছর এবং ভগ্নাবশেষ মূল্য ৫০,০০০ টাকা ধরা হয়। প্রতি বছর শেষে ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয় ধার্য করার সিদ্ধান্ত গৃহীত হয়।
মুনলাইট কোম্পানি ২০২১ সালের ১ জুলাই তারিখে ৫,৮০,০০০ টাকা মূল্যের একটি প্রিন্টিং মেশিন আমদানি করে। যার জন্য আমদানি খরচ ৪৫,০০০ টাকা, পরিবহন খরচ ১৫,০০০ টাকা এবং বিশেষজ্ঞের সম্মানি বাবদ ১০,০০০ টাকা ব্যয় করা হয়। মেশিনটির আয়ুষ্কাল ১০ বছর অনুমান করা হয়। ভগ্নাবশেষ মূল্য ধরা হয় ৫০,০০০ টাকা। প্রতিষ্ঠানটি ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে ২০% হারে অবচয় ধার্য করে। প্রতি বছর ৩১ ডিসেম্বর হিসাব বন্ধ করা হয়।