বিজ্ঞাপন ও এর বিষয়াবলি
1. 'নূরানী কনফেকশনারী' তাদের উৎপাদিত কেক মিষ্টি, সেমাই, পাউরুটি, লাচ্ছার ব্যাপক প্রচারের জন্য এমন একটি মাধ্যম ব্যবহার করে যার আবেদন ক্ষণস্থায়ী ও সহজে পরিবর্তনযোগ্য। কিন্তু অর্থ ব্যয় সত্ত্বেও প্রতিষ্ঠানটি কাঙ্ক্ষিত বিক্রয় লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়। এতে প্রতিষ্ঠানটি তার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়ে।
বহিঃবিজ্ঞাপন কী?
"প্রচার হলো অ-অর্থ প্রদত্ত প্রসার কৌশল"- ব্যাখ্যা করো।
নূরানী কনফেকশনারী তার পণ্য প্রচারের জন্য কোন বিজ্ঞাপন মাধ্যম ব্যবহার করেছেন? ব্যাখ্যা করো।
উপযুক্ত বিজ্ঞাপন মাধ্যম নির্বাচনে সমস্যাই নূরানী কনফেকশনারীর ব্যর্থতার মূল কারণ, তুমি কি এ বিষয়ের সাথে একমত্ব? যুক্তি দাও।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
'পিনন ফ্যাশন' ঢাকা নিউমার্কেট ও লাকী প্লাজায় দুইটি দোকানে নিজস্ব কারখানায় তৈরি থ্রিপিস ও পাঞ্জাবি বিক্রয় করে থাকে। প্রতিষ্ঠানটি একটি জনপ্রিয়
ফ্যাশন বিষয়ক সাপ্তাহিক পত্রিকায় থ্রিপিছ ও পাঞ্জাবীর বিজ্ঞাপন দিয়েছে। পূজার সময় বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে এটি থ্রিপিসের ওপর ২৫% এবং পাঞ্জাবির ওপর ২৭% ছাড় দিয়েছে। প্রতিষ্ঠানটির প্রত্যাশা বছর শেষে তাদের বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জিত হবে।
টেস্টি কনফেকশনারি তাদের উৎপাদিত কেক, মিষ্টি, সেমাই, পেটিস, বনরুটি ব্যাপক প্রচারের জন্য এমন একটি মাধ্যম ব্যবহার করে যার আবেদন ক্ষণস্থায়ী ও সহজে পরিবর্তনযোগ্য। কিন্তু ব্য অর্থ ব্যয় সত্ত্বেও প্রতিষ্ঠানটি কাঙ্ক্ষিত বিক্রয় লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়। এতে প্রতিষ্ঠানটি তার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়ে।
বর্ণালী সু একটি নামকরা জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান। এটি বিক্রয় বৃদ্ধির জন্য প্রচুর অর্থ ব্যয় করে বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক প্রচারণা চালায়। সম্প্রতি প্রতিষ্ঠানটি বিনামূল্যে নিম গাছের চারা বিতরণ করেছে। এ সংবাদ কয়েকটি জাতীয় পত্রিকার সম্পাদকীয় কলামে অনুকূলভাবে উপস্থাপিত হয়েছে। বিক্রয় বৃদ্ধি পাওয়ায় 'বর্ণালী সু' এখন কারখানা সম্প্রসারণ করছে।
কুমিল্লা বিল্ডার্স তাদের প্লট ক্রয়ে সম্ভাব্য ক্রেতাদের আকৃষ্ট করার জন্য বিভিন্ন পত্রিকা, সেমিনার ও টেলিভিশনে তথ্য প্রচার করে। সম্প্রতি প্রতিষ্ঠানটি 'বর্ষবরণ' উপলক্ষো প্লট বুকিং-এ নগদ ৭.৫% ছাড় এবং একটি এনড্রয়েড মোবাইল সেট পুরস্কার প্রদান করছে। এতে তাদের প্লট বিক্রয়ের পরিমাণ ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে।