বাংলাদেশে পরিবারের ধরণ ও গুরুত্ব
1. পরিবার কীভাবে তার গুরুত্ব ফুটিয়ে তোলে?
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
গ্রামীণ সচ্ছল কৃষক রতন মিয়া তার তিন ছেলে, বড় দুই ছেলের বউ ও নাতি-নাতনী নিয়ে বেশ আনন্দেই ছিলেন। কয়েক বছর পর বড় ছেলে একটি পোশাকশিল্পে এবং মেজো ছেলে একটি প্রাইভেট ফার্মে চাকরি পেয়ে স্ত্রী-সন্তানসহ শহরে পাড়ি জমায়। ছোট ছেলে মামুন ছোট-খাটো ব্যবসা করে। ব্যবসার প্রয়োজনে প্রায়ই তাকে শহরে যেতে হয়। কিছুদিন আগে বিয়ে করে নতুন বউ নিয়ে সে শহরে গিয়ে বসবাস শুরু করে।
বাবর সাহেব তার স্ত্রী, দুই সন্তান নিয়ে সিলেট শহরে বসবাস করেন। গ্রাম থেকে তার আত্মীয়-স্বজন মাঝে মাঝে তার বাসায় আসে। গত বছর তার এক নিকটাত্মীয় অসুস্থ হয়ে পড়লে তিনি তাকে আর্থিক। সহায়তা করেন। এছাড়াও আত্মীয়দের বিপদে-আপদে তিনি সবসময় সাহায্যের হাত বাড়ান। বাবর সাহেবের শ্বশুর-শাশুড়ি মাঝে মাঝে নাতি- নাতনীদের দেখতে তার বাসায় বেড়াতে আসেন।
সবুজ তার চাচার একমাত্র মেয়ে জেসমিনকে বিয়ে করে তার কর্মস্থলে বসবাস করে। একদিন কর্মস্থল থেকে ফিরে তার স্ত্রীকে জানায় যে, গত বছর সড়ক দুর্ঘটনায় তার বন্ধু হাবিব নিহত হয়েছিল। আজ তার বিধবা স্ত্রী হাবিবের ছোট ভাই হাসিবের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে।