সত্যবাদিতা,মিথ্যাচার,সবর
1. প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
নাবিল দ্বাদশ শ্রেণির ছাত্র। একদিন সে ঢাকা শহরে এক আত্মীয়ের বাসায় বেড়াতে যাচ্ছিল। ভোর বেলা বাস থেকে নামার পর একটি রিকশাযোগে গন্তব্যের দিকে রওয়ানা হলো। রিকশার ড্রাইভার তাকে নিকটবর্তী রাস্তা দিয়ে নিচ্ছে বলে পূর্ব পরিকল্পনা মতো একটি চিকন গলি দিয়ে নিয়ে যায়। পথিমধ্যে কয়েকজন যুবক রিকশার গতিরোধ করে তার সাথে থাকা মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। এরপর তাদের একজন জিজ্ঞেস করে, তোমার কাছে আর কিছু আছে কি? তখন নাবিল বলল, 'আমার জামার ভেতরের পকেটে আরও পাঁচ হাজার টাকা রয়েছে'। তার এরূপ সরল স্বীকারোক্তি শুনে যুবকরা বিস্মিত হলো।
জাফর আলী একজন দরিদ্র কিন্তু সৎ কৃষক। তার একটি গাভী আছে। তিনি দুধ বিক্রি করে কোনো রকমে সংসার চালান। তার সংসারে অভাব অনটন লেগেই থাকে। তাই তার স্ত্রী জামিলা অতিরিক্ত আয়ের জন্য মাঝে মধ্যে দুধের মধ্যে পানি মিশিয়ে এবং ওজনে কম দিয়ে বিক্রি করতে বলেন। কিন্তু তিনি স্ত্রীকে বুঝিয়ে বলেন, 'মানুষকে ফাঁকি দেওয়া গেলেও আল্লাহর দৃষ্টিকে ফাঁকি দেওয়া সম্ভব নয়'।
তাহিরপুর একটি ঐতিহ্যবাহী গ্রাম। সেখানে বিভিন্ন শ্রেণি-পেশার লোক শান্তিতে বসবাস করে। তাদের সুনাম চারদিকে ছড়িয়ে থাকলেও ইদানীং ঐ গ্রামে মদ, জুয়া, চুরিসহ বিভিন্ন প্রকার অন্যায় অশ্লীল কর্মকান্ডের বিস্তার ঘটে। ফলে মাওলানা মুমিনুল ইসলাম এলাকার কতিপয় যুবককে নিয়ে বিভিন্ন সদুপদেশের মাধ্যমে গ্রামবাসীকে সচেতন করেন।
জনাব মামুন একজন সৎ মানুষ। মানুষের সাথে তিনি সর্বদা ভালো ব্যবহার করেন। কেউ তার সাথে চরম দুর্ব্যবহার করলেও তিনি তা হাসিমুখে গ্রহণ করেন। দুঃখ-কষ্ট, বিপদ-আপদে মুষড়ে না পড়ে দৃঢ়তার সাথে তা সহ্য করেন। তার এরূপ আচরণে পরম শত্রুরাও তার বন্ধু হয়ে যায়।