প্রস্বেদন, পত্ররন্ধ্রের গঠন বর্ণনা ও পত্ররন্ধ্র উন্মুক্ত ও বন্ধ হওয়ার কৌশল এবং পত্ররন্ধ্রীয় প্রস্বেদন প্রক্রিয়া
প্রস্বেদনের পাঁচটি প্রভাবকের নাম লেখ।
প্রস্বেদনের বাহ্যিক প্রভাবকসমূহ:
১. আলো, ২. তাপমাত্রা, ৩. আপেক্ষিক আর্দ্রতা, ৪. বায়ুপ্রবাহ, ৫. আবহমণ্ডলের চাপ এবং ৬. মাটিস্থ পানি।
প্রস্বেদনের অভ্যন্তরীণ প্রভাবকসমূহ:
১. মূল-বিটপ অনুপাত, ২. পাতার আয়তন ও সংখ্যা, ৩. পাতার গঠন, ৪. মেসোফিল টিস্যুতে পানির পমিাণ এবং ৫. জীবনীশক্তি।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই

কিছু কিছু উদ্ভিদের পাতায় দুই ধরনের ছিদ্র বিদ্যমান, যার একটি দিয়ে পানি তরলাকারে বের হয় কিন্তু অন্যটি দিয়ে পানি বাষ্পাকারে বের হয়।
উদ্ভিদ অব্যাহতভাবে তার মূলরোম দিয়ে পানি শোষন করে এবং সেই শোষিত পানির সামান্য অংশই তার বিভিন্ন জৈবনিক ক্রিয়া বিক্রিয়ায় খরচ করে এবং শোষিত পানির বেশিরভাগই (প্রায় ৯৯%) বাষ্পাকারে বের করে দেয় যা পরিশেষে শীতল করে রাখে।
বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ মাটি থেকে পানি এবং খনিজ লবণ গ্রহণ করে থাকে। এ বিশেষ প্রক্রিয়ার জন্য কোষের বৈষম্যভেদ্য ঝিল্লিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আবার, উদ্ভিদ তার প্রয়োজনের অতিরিক্ত পানি বায়বীয় অঙ্গের মাধ্যমে বাইরে বের করে দিতে পারে। উভয়ই অত্যাবশ্যক শারীরবৃত্তীয় প্রক্রিয়া।